আঃজলিল, শার্শা যশোরঃ যশোরের শার্শা উপজেলার অগ্রভূলোট গ্রাম থেকে জাহান আলী (২৬) নামে এক যুবকের পঁচাগলা ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।সকালে বাগআঁচড়া পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।
মৃত জাহান আলী শার্শা উপজেলার অগ্রভুলোট গ্রামের আব্দুর রহিমের ছেলে। অগ্রভুলোট গ্রামের মেম্বর তবিবর রহমান দি নিউজকে জানান, জাহান আলীর মাথার সমস্যা। সে বাড়ীতে একাই থাকে। গত শুক্রবারে সে গলায় দড়ি দিয়ে ঝুলেপড়ে। এ ক’দিনে কেউ খোজ খবর নেয়নি।
লাশের গন্ধ পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার জানান,খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন এটা আত্মহত্যা সে বাড়ীতে একাই থাকতো, কবে কখন সে গলায় দড়িদেয় তা কেউ জানেনা। তবে ৪/৫ দিন আগে সে গলায় দড়ি দিতে পারে।




