অনিষা ঘোষঃ দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানি মুলক মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদিক ইউনিয়ন এর মানববন্ধন।
আজ ১৪ মার্চ সকাল সাড়ে ১০ টায় বগুড়ার সাতমাথায় এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি মীর্জা সেলিম রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গনেশ দাসের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার নেতা মতিউল ইসলাম সাদী, রেজাউল হক রানু, এস এম আবু সাঈদ, আবদুল ওয়াদুদ, প্রতিক ওমর, আবুল কালাম আজাদ, বাদল চৌধুরী, একে আজাদ, সুব্রত ঘোষ, মিজানুর রহমান, প্রমুখ।

