মেহেরপুর জেলা যুব মহিলালীগের আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মেহের আমজাদ, মেহেরপুর (১০-০৯-১৭)::  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যসহ মেহেরপুর আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সংসদ সদস্য মরহুম ছহিউদ্দিন বিশ্বাস ও তার সহধর্মীনি এবং কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম সৈয়দ ওয়াহেদুল ইসলাম ও তার সহধর্মীনি স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল এবং আলেচনাসভা অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার বিকালে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন-এর বাস ভবনে মেহেরপুর জেলা যুব মহিলালীগের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল এবং আলেচনাসভা অনুষ্ঠিত হয় । দোয়া ও মিলাদ মাহফিলে যুব মহিলালীগের কেন্দ্রীয় সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম, মেহেরপুর জেলা যুব মহিলালীগের সভানেত্রী সামিউন বাসিরা পলি, সাধারণ সম্পাদিকা রুত শোভা মন্ডল, সদর থানা যুব মহিলালীগের সভানেত্রী লতিফন নেছা লতা,শহর যুব মহিলালীগের সভানেত্রী রোকসানা কামাল রুনু, সাধারণ সম্পাদিকা মোমেনা খাতুন, মুজিবনগর যুব মহিলালীগের সভানেত্রী তকলিমা খাতুন, সাধারণ সম্পাদিকা তহমিনা খাতুন সহ যুব মহিলালীগের অন্যান্য সদস্যরা দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ।

এর আগে মেহেরপুর জেলা যুব মহিলালীগের সভাত্রেী সামিউন বাসিরা পলির সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যুব মহিলালীগের কেন্দ্রীয় সদস্য ও মেহেরপুর-১ আসনের এমপি পতœী সৈয়দা মোনালিসা ইসলাম। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদিকা রুত শোভা মন্ডল, সদর থানা যুব মহিলালীগের সভানেত্রী লতিফন নেছা লতা,শহর যুব মহিলালীগের সভানেত্রী রোকসানা কামাল রুনু প্রমুখ ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।