× Banner
সর্বশেষ
মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট লাশবাহী অ্যাম্বুলেন্স দূর্ঘটনা আহত ৭ চিকিৎসকদের নিরাপত্তায় ৫০০ হাসপাতালে মোতায়েন হচ্ছে ১০ জন করে আনসার – স্বাস্থ্যমন্ত্রী জমি বিরোধের জেরে কালীগঞ্জে বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট বৃদ্ধাসহ দুই মহিলা আহত থানায় অভিযোগ স্বাস্থ্য পরীক্ষায় হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা বোরো মৌসুমে ধান, চাল ও গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ও মূল্য নির্ধারণ লক্ষ্মীপুরে ভয়াবহ যানজট: পেট্রোল পাম্পের লাইনে অচল শহর, চরম ভোগান্তিতে জনজীবন

দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বড় পূজামণ্ডপ রাজার মাঠে

admin
হালনাগাদ: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭

রাজিব শর্মা,বান্দরবান ঘুরে এসেঃ
দুর্গাপূজা উপলক্ষে দক্ষিণ চট্টগ্রামে গড়ে উঠেছে অসংখ্য পূজামণ্ডপ। এর মধ্যে সবচেয়ে বড় এবং আকর্ষনীয় পূজামণ্ডপ গড়ে উঠেছে বান্দরবান রাজার মাঠে। ২০ লাখ টাকা ব্যয়ে মণ্ডপটি বানাতে প্রায় দুই মাস সময় লেগেছে।

প্রতিমা কারিগর ও সাজসজ্জাকারীরা জানান, আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে দুর্গাদেবীর প্রতিমা ছাড়াও এ পূজামণ্ডপে তৈরি করা হয়েছে নজরকারা বিভিন্ন দেবদেবীর প্রতিমা। অনুষ্ঠান সুন্দর ও সফল করতে এখানে আনা হয়েছে নতুনত্ব।

বান্দরবান কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন কমিটি থেকে জানা গেছে, প্রতিবছরই বান্দরবান রাজার মাঠে গড়ে তোলা হয় দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বড় পূজামণ্ডপ। এ বছরও এর ব্যতিক্রম হয়নি। এবারও অন্যান্য বছরের মতো রাজার মাঠে গড়ে তোলা হয়েছে দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বড় পূজামণ্ডপ। আর এ পূজামণ্ডপের কাজ করতে সময় লেগেছে প্রায় দুই মাস। এর মধ্যে প্রধান ফটকের কাজ করা হয়েছে বান্দরবান কেন্দ্রীয় দূর্গামন্দির প্রাঙ্গণে। এছাড়া দুর্গাদেবীর প্রতিমা তৈরিসহ অন্যান্য সব কাজ করা হয়েছে এলজিইডি ভবন সংলগ্ন দূর্গামন্দিরের নিজস্ব জায়গায়। সব আনুসঙ্গিক কাজ শেষে বান্দরবান রাজার মাঠে পূজামণ্ডপের কাজ শেষ করা হয়।

বান্দরবান কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব দাশ (রাজেশ্বর) বলেন, আমরা এ বছরও দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বড় পূজামণ্ডপ গড়ে তুলতে সক্ষম হয়েছি।

বান্দরবান কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি অমল কান্তি দাশ জানান, বান্দরবান জেলায় এ বছর ২৬টি পূজামণ্ডপ গড়ে উঠেছে। এর মধ্যে শুধুমাত্র রাজার মাঠের পূজামণ্ডপে ব্যয় হয়েছে প্রায় ২০ লাখ টাকা। এ মণ্ডপটিই দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বড় এবং আকর্ষণীয় মণ্ডপ।


এ ক্যটাগরির আরো খবর..