আজ ৭ জুলাই(শুক্রবার) রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায় জেনে নিন

আজ ৭ জুলাই(শুক্রবার) রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায় জেনে নিন
গ্রহ-নক্ষত্রের এমন প্রভাবের ফলে সমস্ত রাশির জীবনে সুখ-দুঃখ লেগে থাকবে। কোন রাশির সময় ভালো, কাদের সতর্ক থাকতে হবে, সে সবই জেনে নিন এখানে।

আজ ৭ জুলাই(শুক্রবার) রাশিফল ও ভাগ্য সঙ্গে  রাখার উপায়  জেনে নিন। শুক্র সিংহ রাশিতে প্রবেশ করবে। যার ফলে শুক্র ও মঙ্গলের যুতি তৈরি হবে। অন্য দিকে আজ চন্দ্র দিন-রাত কুম্ভ রাশিতে বিচরণ করবে। শতভিষা নক্ষত্রের প্রভাব থাকবে আজ। গ্রহ-নক্ষত্রের এই পরিস্থিতির মাঝে আজকের দিনটি মিথুন রাশির জাতকদের জন্য একাধিক দিক দিয়ে শুভ ও লাভজনক। কর্কট রাশির জাতকদের দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। আবার আটকে থাকা টাকাও ফিরে পাবেন।

​ মেষ রাশিফল (Aries Horoscope)​​: মেষ রাশির জাতকদের ওপর ঈশ্বরের আশীর্বাদ থাকবে। আবেগপ্রবণতা ও পরোপকারের অনুভূতি বজায় থাকবে। অন্যের সাহায্য করে আনন্দিত থাকবেন। তবে কিছু ব্যক্তি আপনার আবেগপ্রবণতার সুযোগ তুলতে পারেন। এ সময় আবেগপ্রবণ হওয়ার পাশাপাশি প্র্যাক্টিক্যাল হতে হবে আপনাদের। কর্মক্ষেত্রে আপনার পক্ষে পরিবর্তন হবে। এর ফলে বিরোধীদের মনে ঈর্ষা উৎপন্ন হবে। সামাজিক ও ধর্মীয় ক্ষেত্রে অংশগ্রহণ করবেন, এর ফলে লাভান্বিত হবেন। সন্তান সংক্রান্ত কোনও কারণে মনে হতাশা জাগবে।

ভাগ্য সঙ্গে  রাখার উপায়ঃ   আজ ৯০ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। বাড়ির প্রবেশদ্বারে হলুদ-সিঁদূর মিশ্রিত জল ছেটান। শিবের পাশাপাশি নাগদেবতার পুজো করুন।

​ বৃষ রাশিফল (Taurus Horoscope)​​ঃ বৃষ রাশির জাতকরা সামাজিতক ও ধর্মীয় কাজে অগ্রণী ভূমিকা গ্রহণ করবেন। এ ক্ষেত্রে অর্থ ব্যয় হবে বৃষ রাশির জাতকদের। পারিবারিক জীবনে জটিলতা হতে পারে। জীবনসঙ্গী ও নিকটাত্মীয়ের ইচ্ছাপূরণের জন্য সময় ও অর্থ ব্যয় করতে হবে। প্রেম জীবনে আজকের দিনটি আপনাদের অনুকূল। অবিবাহিত জাতকদের বিয়ের আলোচনা হতে পারে। পরিবারের কোনও সদস্যের সঙ্গে বিবাদ চললে, তার সমাধান হবে।

ভাগ্য সঙ্গে  রাখার উপায়ঃ   ভাগ্য ৭০ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে। লাল বস্ত্র ধারণ করে লক্ষ্মীর পুজো করুন।

​ মিথুন রাশিফল (Gemini Horoscope)​​ঃ মিথুন রাশি জাতকরা আজ লাভ অর্জন করতে পারবেন। বাবার আশীর্বাদ ও আধিকারিকদের সাহায্যে লাভ অর্জন করতে পারবেন। আপনার কোনও বহুপ্রতীক্ষিত ইচ্ছা পূর্ণ হবে। জীবনসঙ্গীর জন্য সারপ্রাইজ প্ল্যান করতে পারেন। এর ফলে আপনার সম্পর্কের মধ্যে প্রেম ও ভালোবাসা বাড়বে। সরকারি চাকরিজীবীদের প্রভাব বৃদ্ধি পাবে। সন্ধ্যাবেলা কোনও প্রিয়, বরিষ্ঠ বা সম্মানিত ব্যক্তির সঙ্গে দেখা হওয়ায় আপনার মনোবল বাড়বে।

ভাগ্য সঙ্গে  রাখার উপায়ঃ   ভাগ্য ৮১ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। বিষ্ণু ও লক্ষ্মীর আরাধনা করুন।

​ কর্কট রাশিফল (Cancer ​Horoscope)​​ঃ কর্কট রাশির জাতকরা ভাগ্যের জোরে লাভ অর্জন করতে পারবেন। লক্ষ্মীর আশীর্বাদে হঠাৎই বড়সড় পরিমাণে ধন লাভ হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। ব্যবসায় নতুন পরিকল্পনা করে থাকলে তাতে লাভান্বিত হবেন এই রাশির জাতকরা। তাড়াহুড়োয় কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। কারণ তাড়াহুড়োয় নিয়ে থাকা সিদ্ধান্ত ভবিষ্যতে সমস্যা সৃষ্টি করতে পারে। সন্ধ্যাবেলা পরিবারের সঙ্গে আনন্দপূর্ণ সময় কাটাবেন।

ভাগ্য সঙ্গে  রাখার উপায়ঃ   আজ ৮৭ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। অশ্বত্থ গাছের তলায় ৫টি ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলিত করুন। মায়ের চরণস্পর্শ করতে ভুলবেন না।

​ সিংহ রাশিফল (Leo Horoscope)​​ঃ সিংহ রাশির জাতকরা আজ সকাল থেকেই সক্রিয় থাকবেন। সময়ের মধ্যে কাজ পুরো করার চেষ্টা করবেন। রাজনীতি ও সামাজিক ক্ষেত্রে কর্মরত সিংহ রাশির জাতক কোনও বড়সড় সাফল্য ও অভিজ্ঞতা অর্জন করবেন। পক-প্রতিষ্ঠা লাভ করবেন। চাকরি ও ব্যবসায় ব্যস্ততায় দিন কাটবে। আপনার ওপর আকস্মিক কাজের চাপ আসবে। এর ফলে মন হতাশ হবে এবং পারিবারিক জীবন প্রভাবিত হবে । কর্মক্ষেত্রের অবসাদ পরিবারের সদস্যদের সামনে প্রকাশ করবেন না। তা না-হলে পরিবারের পরিবেশ প্রভাবিত হবে। মা আপনার ওপর রেগে থাকতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে মিলে সন্তান সংক্রান্ত কোনও সমস্যার সমাধান করবেন।

ভাগ্য সঙ্গে  রাখার উপায়ঃ    ভাগ্য ৭৯ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। ক্ষুধার্তদের খাবার খাওয়ান ও শুক্র মন্ত্র জপ করুন।

​ কন্যা রাশিফল (Virgo Horoscope)​​ঃ কন্যা রাশির জাতকদের দিনটি পারিবারিক জীবনের জন্য ভালো। সুখ ও লাভ অর্জন করবেন এই রাশির জাতক। চাকরি ও ব্যবসায় বিরোধীদের পরাজিত করতে সফল হবেন। আপনার প্রভাব বাড়বে। পাশাপাশি আর্থিক লাভ অর্জন করতে পারবেন। দাম্পত্য জীবনে সুখকর পরিস্থিতি অনুভূত হবে। এই রাশির ছাত্ররা আজ ভালো প্রদর্শন করবেন। শিক্ষা ক্ষেত্রে যে চেষ্টা করবেন, তাতে সফল হবেন এঁরা। সন্তানের তরফে সুসংবাদ শুনতে পাবেন। জীবনসঙ্গীর সহযোগিতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবেন। এর ফলে ভবিষ্যতে লাভান্বিত হবেন।

ভাগ্য সঙ্গে  রাখার উপায়ঃ   ভাগ্য ৮৭ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। লক্ষ্মীর পুজো ও লক্ষ্মী স্তোত্র পাঠ করুন।

​ তুলা রাশিফল (Libra Horoscope)​ঃ তুলা রাশির জাতকরা আজ ব্যবসায় লাভ অর্জন করতে পারবেন। আয়ের নতুন উৎস পাবেন এই রাশির জাতক। শিক্ষা ও প্রতিযোগিতা ক্ষেত্রের সঙ্গে জড়িত জাতকরা আজ কোনও বিশেষ অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। ব্যস্ততায় দিন কাটবে। কোথাও যাত্রা করলে স্বাস্থ্যের যত্ন নিন, তা না-হলে অসুস্থত হতে পারেন। আকস্মিক পরিস্থিতির কারণএ আপনার কাজ আটকে যেতে পারে। প্রেম জীবনে সঙ্গীর সঙ্গে মতভেদ হতে পারে।

ভাগ্য সঙ্গে  রাখার উপায়ঃ   ভাগ্য ৭১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। ৯ বাতির ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে লক্ষ্মীর পুজো করুন।

​ বৃশ্চিক রাশিফল (Scorpio Horoscope)​​ঃ বৃশ্চিক রাশির চাকরিজীবী জাতকরা অফিসে নিজের বাণীতে নিয়ন্ত্রণ রাখুন। তা না-হলে বিপরীত পরিস্থিতির মুখোমুখি হতে হবে। কোনও সহকর্মীর সঙ্গে তর্ক হলে তা উপেক্ষা করে যান। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ পূর্ণ হবে। আপনার যশ-কীর্তি বৃদ্ধি পাবে। সন্ধ্যাবেলা পরিবারের সদস্যের সঙ্গে সাক্ষাৎ হবে।

ভাগ্য সঙ্গে  রাখার উপায়ঃ   আজ ৯০ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। কোনও মন্দিরে ঝাঁটা বা সাদা রেশমী পোশাক দান করুন।

​ ধনু রাশিফল (Sagittarius Horoscope)​​ঃ ধনু রাশির জাতকদের আজকের দিনটি ব্যস্ততায় ভরে থাকবে। আজ কোনও সিদ্ধান্ত নিলে, তার দ্বারা অত্যধিক লাভ হবে। কোনও আত্মীয়ের সঙ্গে আর্থিক লেনদেন করবেন না। তা না-হলে সম্পর্কে ফাটল সৃষ্টি হতে পারে। পারিবারিক জিনিসের কেনাকাটায় অর্থ ব্যয় হতে পারে। সন্ধ্যাবেলা কোনও ধর্মীয় স্থানে যাবেন।

ভাগ্য সঙ্গে  রাখার উপায়ঃ   ৬৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার পক্ষে। লক্ষ্মীর পুজো ও কনকধারা স্তোত্র পাঠ করুন।

​ মকর রাশিফল (Capricorn Horoscope)​​ঃ মকর রাশির জাতকদের আর্থিক পরিস্থিতি আগের চেয়ে বেশি মজবুত হবে। যার ফলে পরিবারের সমস্ত সদস্যের উচ্চাকাঙ্খা সহজে পুরো করতে পারবেন। আজ কোনও কাজ সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়ে থাকলে তা পুরো করার প্রচেষ্টা করবেন। ছাত্রছাত্রীরা কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকলে তাতে সাফল্য লাভ করবেন। সাবধানে গাড়ি চালান। হঠাৎই গাড়ি খারাপ হয়ে যেতে পারে।

ভাগ্য সঙ্গে  রাখার উপায়ঃ   ভাগ্য আজ ৭৬ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। ৯ বছরের কম বয়সী ৫টি মেয়েকে মিশ্রী যুক্ত পায়েস খাওয়ান।

​ কুম্ভ রাশিফল (Aquarius Horoscope)​​ঃ কুম্ভ রাশির জাতকরা শারীরিক কষ্ট ভোগ করবেন। সম্পত্তি ক্রয়-বিক্রয়ের আগে সবদিক ভালো ভাবে খতিয়ে দেখে নিন। তা না-হলে ভবিষ্যতে সমস্যা হতে পারে। জীবনসঙ্গীর সহযোগিতা ও সান্নিধ্য লাভ করবেন। সন্ধ্যাবেলা মা-বাবার সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন। পারিবারিক বিষয়ে আলোচনা করতে হবে।

ভাগ্য সঙ্গে  রাখার উপায়ঃ   ৯১ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। সাদা পোশাক দান ও দুটি মুক্তো জলে প্রবাহিত করে দিন।

​ মীন রাশিফল (Pisces Horoscope)​​ঃ মীন রাশির দাম্পত্য জীবনে আনন্দ বাড়বে। এর ফলে মানসিক শান্তি পাবেন। ব্যবসায় বহুদিন ধরে আটকে থাকা কাজ পূর্ণ করার জন্য নিকট ও দূরের যাত্রা করতে হবে। ছাত্রছাত্রীরা মানসিক চাপ থেকে মুক্তি পাবেন। ব্যবসা বৃদ্ধি হবে। উন্নতির ফলে মনে আনন্দ থাকবে। এর ফলে আর্থিক পরিস্থিতি মজবুত হবে। সন্ধ্যাবেলা বন্ধুদের সঙ্গে ঘুরতে যাবেন। এ সময়ে কোনও গুরুত্বপূর্ণ তথ্য পাবেন।

ভাগ্য সঙ্গে  রাখার উপায়ঃ   আজ ৯৪ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। ২১ শুক্রবার মহালক্ষ্মীর পুজো করে জাফরান যুক্ত পায়েসের ভোগ নিবেদন করুন।

ট্যাগ ১২টি রাশির রাশিফলAquarius HoroscopeAries HoroscopeCancer HoroscopeCapricorn HoroscopeGemini HoroscopeLeo HoroscopeLibra HoroscopePisces HoroscopeSagittarius HoroscopeScorpio HoroscopeTaurus HoroscopeVirgo Horoscopeআজকের দিনের রাশিফলআজকের ভবিষ্যদ্বাণীআজকের রাশিফলআপনার রাশিফলে কী রয়েছেএবছরের রাজা মঙ্গলএস্ট্রোলজারকন্যা রাশিকন্যা রাশিফলকর্কট রাশিকর্কট রাশিফলকুম্ভ রাশিকুম্ভ রাশিফলজলাধিপতি চন্দ্রজেনে নিন রাশিফলজ্যোতির্বিজ্ঞান গণনাজ্যোতিষ শাস্ত্রজ্যোতিষির গণনাতুলা রাশিতুলা রাশিফলধনু রাশিধনু রাশিফলবুধবারের রাশিফলবৃশ্চিক রাশিবৃশ্চিক রাশিফলবৃষ রাশিফলবৃষভ রাশিবৃহস্পতিবারের রাশিফলবৈদিক জ্যোতিষে গণনাভাগ্য সঙ্গে রাখার উপায় জেনে নিনমকর রাশিমকর রাশিফলমঙ্গলবারের রাশিফলমন্ত্রী শুক্রমাসিক রাশিফলমিথুন রাশিমিথুন রাশিফলমীন রাশিমীন রাশিফলমেষ রাশিমেষ রাশিফলরবিবারের রাশিফলরাশিফলশনিবারের রাশিফলশষ্যাধিপতি বৃহস্পতিশুক্রবারের রাশিফলসিংহ রাশিসিংহ রাশিফলসোমবারের রাশিফল

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।