আজ ২৬ মে শুক্রবার রাশিফল ও ভাগ্য সাথে রাখার টিপস

আজ ২৬ মে শুক্রবার রাশিফল ও ভাগ্য সাথে রাখার টিপস
গ্রহ-নক্ষত্রের এমন প্রভাবের ফলে সমস্ত রাশির জীবনে সুখ-দুঃখ লেগে থাকবে। কোন রাশির সময় ভালো, কাদের সতর্ক থাকতে হবে, সে সবই জেনে নিন এখানে।

আজ ২৬ মে শুক্রবার রাশিফল ও ভাগ্য সাথে রাখার টিপস :   চন্দ্র কর্কট রাশিতে যাত্রা শেষ করে ৮টা ৫০ মিনিট পর সিংহ রাশিতে প্রবেশ করবে। কর্কট রাশিতে সারাদিন মঙ্গলের সঙ্গে যুতি করে থাকবে চন্দ্র। এই গ্রহগতির প্রভাবে আজকের দিনটি বৃষ রাশির জাতকদের জন্য লাভজনক। দিনের শুরুতেই জেনে নিন ভাগ্য সাথে রাখার টিপস ।

​​ মেষ রাশিফল (Aries Horoscope)​​: মেষ রাশির জাতকদের আজকের দিনটি ব্যস্ততায় কাটবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ পূর্ণ করতে ব্যস্ত থাকবেন। সন্তানের ওপর মনোনিবেশ করতে পারবেন না। তাঁরা আপনার ওপর রেগে থাকবে। নিজের স্বাস্থ্যের যত্ন নিতে হবে এই রাশির জাতকদের। শারীরিক সমস্যা চিন্তিত করে তুলবে। আজ লগ্নি করলে ভবিষ্যতে দ্বিগুণ লাভ হবে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। নতুন পরিকল্পনা তৈরি করবেন। আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন। লগ্নির ফলে শুভ ফলাফল লাভ করবেন। যাত্রা সফল হবে। রোম্যান্সে সাফল্য লাভ করবেন। মনে আনন্দ জাগবে। নিজের প্রচেষ্টার মাধ্যমে জনপ্রিয়তা ও সম্মান অর্জন করবেন। আটকে থাকা কাজ সময়ের মধ্যে পূর্ণ হওয়ায় আত্মবিশ্বাস বাড়তে পারে।
ভাগ্য সাথে রাখার টিপসঃ আজ ৯০ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। তুলসীকে নিয়মিত জল নিবেদন করুন।

​ বৃষ রাশিফল (Taurus Horoscope)​​: আর্থিক দিক দিয়ে বৃষ রাশির জাতকদের আজকের দিনটি ভালো কাটবে। চাকরিজীবীরা সাফল্য লাভ করবেন। নতুন ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ গড়ে উঠবে। হঠাৎই কোনও বড় কাজ পেতে পারেন। এর ফলে সন্তানের দায়িত্ব পূরণ করতে সফল হবেন। চাকরিজীবীরা আধিকারিকদের কাছ থেকে এমন কোনও সুযোগের কথা জানাবেন, যা তাঁদের মুখে হাসি ফোটাবে। ঝুঁকি নেবেন না। নতুন সম্পর্কের বিষয়ে সতর্ক থাকুন। বৃষ রাশির জাতকরা কোনও ভুল করলে তাঁদের শত্রু সংখ্যা বাড়তে পারে। কর্মক্ষেত্রে বিকাশ ও বিস্তারের সম্ভাবনা রয়েছে। উপহার পেতে পারেন। সন্তানের চিন্তা থেকে মুক্ত হবেন। অবসাদ থাকতে পারে। অন্যের বিবাদে জড়াবেন না।
ভাগ্য সাথে রাখার টিপসঃ ভাগ্য ৭৯ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে। লক্ষ্মীকে পায়েসের ভোগ নিবেদন করুন।

​ মিথুন রাশিফল (Gemini Horoscope)​​: মিথুন রাশির জাতকরা কোনও কারণে অবসাদগ্রস্ত থাকবেন। পরিবারের সুখ-শান্তি বজায় রাখার জন্য শত্রুর চাল বুঝতে হবে, তখনই এই সুখ-শান্তি বজায় রাখতে পারবেন। শ্বশুরবাড়ির তরফে অর্থ লাভ করতে পারবেন। এর ফলে আপনাদের যশ-কীর্তি বৃদ্ধি হবে। বোধবুদ্ধি প্রয়োগ করে কোনও সিদ্ধান্ত নিলে সাফল্য লাভ করতে পারবেন। অপ্রত্যাশিত লাভ হবে। ব্যবসা বা ব্যক্তিগত কাজে যাত্রা করতে পারেন। পড়াশোনায় রুচি বাড়বে। অন্যের কথা কান দেবেন না। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। বেকারত্ব দূর করার প্রচেষ্টা সফল হবে। আধিকারিকদের সাহায্য পাবেন।
ভাগ্য সাথে রাখার টিপসঃ ভাগ্য ৬৬ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। গুরুজন বা বরিষ্ঠদের আশীর্বাদ গ্রহণ করুন।

​ কর্কট রাশিফল (Cancer ​Horoscope)​​: কর্কট রাশির জাতকরা ভাগ্যের সঙ্গ পাবেন। সৃজনশীল কাজে আজকের দিনে সাফল্য থাকবে। ছাত্রছাত্রীরা কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আগে ভালোভাবে চিন্তাভাবনা করুন, কারণ তাঁরা সাফল্য লাভ করবেন। অন্যের সাহায্যের জন্য অগ্রসর হবেন। গুরুত্বপূর্ণ কাজ পূর্ণ হওয়ায় মনে আনন্দ থাকবে। অন্যের ভরসায় বসে থাকলে লোকসান হবে। স্ত্রীর কাছ থেকে আশ্বাসন লাভ করবেন। আপনার সিদ্ধান্তের ফলে লাভ হবে। মানসিক সন্তোষ ও আনন্দ থাকবে। নতুন চিন্তাভাবনা ও পরিকল্পনার বিষয়ে আলোচনা করবেন। তাড়াহুড়োয় লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভাগ্য সাথে রাখার টিপসঃ আজ ৭৪ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। গণেশকে লাড্ডুর ভোগ নিবেদন করুন।

​ সিংহ রাশিফল (Leo Horoscope)​​: সিংহ রাশির জাতকদের আজকের দিনটি শুভ। বিবাহযোগ্য জাতকদের জন্য ভালো সুযোগ রয়েছে। সরকারি চাকরিজীবীরা ছোটখাটো ব্যবসার পরিকল্পনা করলে, তাতে সফল হবেন। দাম্পত্য জীবন সুখে কাটবে। জীবনসঙ্গীর ওপর বিশ্বাস বাড়বে। বাবার স্বাস্থ্য দুর্বল হতে পারে। এর ফলে চিন্তিত হবেন। ঘরে-বাইরে সুখ-সমৃদ্ধি থাকবে। বিয়ের প্রস্তাব পেতে পারেন। ব্যবসা ভালো চলবে। লাভ সম্ভব। কাজে বিলম্ব আপনার চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। মানসিক ব্যাকুলতা থাকবে। পারিবারিক জীবন সন্তোষজনক থাকবে।
ভাগ্য সাথে রাখার টিপসঃ ভাগ্য ৮৬ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। শিব চালিসা পাঠ করুন।

​ কন্যা রাশিফল (Virgo Horoscope)​​: কন্যা রাশির জাতকদের আজকের দিনটি আনন্দে কাটবে। পরিবারের কোনও সদস্যের সঙ্গে সুসংবাদ পেতে পারেন। এর ফলে আপনাদের মান-সম্মান বৃদ্ধি পাবে। প্রেম জীবনে নতুন শক্তি সঞ্চারিত হবে। ছাত্ররা শিক্ষকদের কাছ থেকে অতিরিক্ত সহযোগিতা কামনা করবেন। পার্টি করবেন। বৌদ্ধিক কাজে সাফল্য লাভ করবেন, এর ফলে আনন্দিত হবেন। কন্যা রাশির জাতকদের পদোন্নতি ও লাভের সম্ভাবনা রয়েছে। লাভজনক সংবাদ পাবেন। প্রেম সম্পর্কে সাফল্য লাভ করবেন। সামাজিক ও রাজনৈতিক খ্যাতি বৃদ্ধি হবে। ব্যবসা ভালো চলবে।
ভাগ্য সাথে রাখার টিপসঃ ভাগ্য ৮১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। সরস্বতীর পুজো করুন।

​ তুলা রাশিফল (Libra Horoscope)​: তুলা রাশির জাতকরা কোনও কারণে আর্থিক সংকটের মপখে পড়বেন। জীবনসঙ্গীর সহযোগিতা ও সঙ্গ লাভ করবেন। ব্যবসায় কোনও নতুন চুক্তি চূড়ান্ত করার আগে ভাইদের পরামর্শ নিতে পারেন। বরিষ্ঠদের সাহায্য পাবেন। আটকে থাকা কাজের গতি বাড়বে। সতর্কতার সঙ্গে কাজ করুন। ব্যবসায় নতুন কোনও কাজ করবেন না।
ভাগ্য সাথে রাখার টিপসঃ ভাগ্য ৮৫ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। সাদা বস্তু দান করুন।

​ বৃশ্চিক রাশিফল (Scorpio Horoscope)​​: বৃশ্চিক রাশির জাতকরা আর্থিক দিক দিয়ে লাভবান হবেন। শেয়ার বাজার বা লটারিতে বিনিয়োগ করলে লাভান্বিত হবেন। তবে এ ক্ষেত্রে আপাতত অন্যের পরামর্শ নেবেন না। প্রেম জীবনে আগত বাধা সমাপ্ত হবে। সন্তানের তরফে সুসংবাদ পাবেন। পুরনো বন্ধু ও আত্মীয়দের সঙ্গে দেখা হবে। সুসংবাদ পাবেন। আনন্দিত থাকবেন। কার্যপ্রণালীতে বিশ্বস্ততা বজায় রাখুন। আর্থিক পরিস্থিতি অনুকূল থাকবে। আটকে থাকা টাকা পাওয়ায় অর্থ সঞ্চয়ের সম্ভাবনা রয়েছে। নতুন পরিকল্পনা শুরু করবেন।
ভাগ্য সাথে রাখার টিপসঃ আজ ৮৭ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। হলুদ বস্তু দান করুন।

​ ধনু রাশিফল (Sagittarius Today Horoscope)​​: ধনু রাশির জাতকদের আজকের দিনটি উৎসাহে ভরা। আজ যে কাজ করবেন, তাতে সাফল্য লাভ করবেন এই রাশির জাতক। তাই যে কাজে অবশ্যই সফল হবেন, তেমন কাজই হাতে নিন। সন্ধ্যাবেলা আত্মীয়দের কাছ থেকে উপহার পেতে পারেন। আপনার মান-সম্মান বাড়বে। সামাজিক প্রচেষ্টা সফল হবে। আয় বৃদ্ধি সম্ভব। সহকর্মীর সাহায্য পাবেন না। ব্যয় কম করার চেষ্টা করুন। ধনু রাশির জাতকদের পরিবারে আনন্দের পরিবেশ থাকবে। ব্যবসার কাজে বাইরে যেতে হবে।
ভাগ্য সাথে রাখার টিপসঃ ভাগ্য আজ ৮১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। প্রথম রুটি গোরুকে খাওয়ান।

​ মকর রাশিফল (Capricorn Horoscope)​​: মকর রাশির জাতকদের আজকের দিনটি ফলদায়ী। চাকরিতে কোনও মহিলা আধিকারিকের সহযোগিতা লাভ করতে পারেন। পরিবারে মান-সম্মান বাড়বে। কারও কাছ থেকে ঋণ চাইলে তা সহজে পেয়ে যাবেন। আজ অর্থের অপচয় এড়িয়ে চলুন। লগ্নির জন্য সময় অনুকূল। বহিরাগত সাহায্যে কাজ সম্পন্ন হবে। ঈশ্বরের প্রতি রুচি থাকবে। কাজের জন্য পরিস্থিতি অনুকূল। ব্যবসায়িক শ্রেষ্ঠত্বের লাভ অর্জন করবেন। পারস্পরিক সম্পর্ককে গুরুত্ব দেবেন ও রোম্যান্সে সাফল্য লাভ করবেন।
ভাগ্য সাথে রাখার টিপসঃ ভাগ্য আজ ৮৯ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। যোগ প্রাণায়াম অভ্যাস করুন।

​ কুম্ভ রাশিফল (Aquarius Horoscope)​​: কুম্ভ রাশির জাতকদের আজকের দিনটি ঠিকঠাক থাকবে। এক সঙ্গে একাধিক কাজ হাতে আসায় চিন্তা বাড়বে। মায়ের স্বাস্থ্যের কারণে চিন্তিত থাকবেন। সামাজিক কাজকর্মে অংশগ্রহণ করবেন ও এর দ্বারা লাভান্বিত হবেন। উন্নতির পথ প্রশস্ত হবে। সম্পত্তির সওদা বড়সড় মুনাফা প্রদান করবে। এই রাশির ব্যবসায়ী জাতকরা সমস্যার মুখে পড়বেন। ব্যবসা বিস্তারের পরিকল্পনা তৈরি করবেন।
ভাগ্য সাথে রাখার টিপসঃ ৭২ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। অসহায় ব্যক্তিকে চাল দান করুন।

​ মীন রাশিফল (Pisces Horoscope)​​: মীন রাশির জাতকদের আজকের দিনটি মাঝারি ফলদায়ক। রোজগারের চেষ্টায় রয়েছেন যাঁরা, তাঁরা অবশ্যই সাফল্য লাভ করতে পারবেন। সন্ধ্যাবেলা বন্ধু বা প্রতিবেশীদের কারণে অবসাদগ্রস্ত হবেন। এর ফলে আপনার মন অশান্ত হবে। বাবার সহযোগিতায় সমস্যার সমাধান সম্ভব হবে। এমন কোনও স্থানে লগ্নির সুযোগ পাবেন, যেখান থেকে লাভের সম্ভাবনা রয়েছে। বাড়ির সমস্যার সমাধান হবে। আলস্য ত্যাগ করুন। সন্তানের ব্যবহারের কারণে সমস্যায় পড়তে পারেন। শোক সংবাদ পাবেন। কাজে মনোনিবেশ করতে পারবেন না। বিবাদ এড়িয়ে যান।
ভাগ্য সাথে রাখার টিপসঃ আজ ৬৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। শিব জপ মালা পাঠ করুন।

ট্যাগ ১২টি রাশির রাশিফলAquarius HoroscopeAries HoroscopeCancer HoroscopeCapricorn HoroscopeGemini HoroscopeLeo HoroscopeLibra HoroscopePisces HoroscopeSagittarius HoroscopeScorpio HoroscopeTaurus HoroscopeVirgo Horoscopeআজকের দিনের রাশিফলআজকের ভবিষ্যদ্বাণীআজকের রাশিফলআপনার রাশিফলে কী রয়েছেএবছরের রাজা মঙ্গলএস্ট্রোলজারকন্যা রাশিকন্যা রাশিফলকর্কট রাশিকর্কট রাশিফলকুম্ভ রাশিকুম্ভ রাশিফলজলাধিপতি চন্দ্রজেনে নিন রাশিফলজ্যোতির্বিজ্ঞান গণনাজ্যোতিষ শাস্ত্রজ্যোতিষির গণনাতুলা রাশিতুলা রাশিফলধনু রাশিধনু রাশিফলবুধবারের রাশিফলবৃশ্চিক রাশিবৃশ্চিক রাশিফলবৃষ রাশিফলবৃষভ রাশিবৃহস্পতিবারের রাশিফলবৈদিক জ্যোতিষে গণনাভাগ্য সাথে রাখার টিপসমকর রাশিমকর রাশিফলমঙ্গলবারের রাশিফলমন্ত্রী শুক্রমাসিক রাশিফলমিথুন রাশিমিথুন রাশিফলমীন রাশিমীন রাশিফলমেষ রাশিমেষ রাশিফলরবিবারের রাশিফলরাশিফলশনিবারের রাশিফলশষ্যাধিপতি বৃহস্পতিশুক্রবারের রাশিফলসিংহ রাশিসিংহ রাশিফলসোমবারের রাশিফল

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।