আজ সোমবার(১৯জুন) রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার টিপস

আজ সোমবার(১৯জুন) রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার টিপস
বৈদিক জ্যোতিষে ১২টি রাশির প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়।

আজ সোমবার(১৯জুন) রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার টিপস : চন্দ্র দিন-রাত মিথুন রাশিতে সঞ্চার করবে। এই রাশিতেই চাঁদের পাশাপাশি সূর্যও উপস্থিত রয়েছে। যার ফলে সূর্য ও চাঁদের জুটি তৈরি হবে। আবার আজ আর্দ্রা ও পুনর্বসু নক্ষত্রের প্রভাব সারাদিন বজায় থাকবে।

​ মেষ রাশিফল (Aries Horoscope)​​: মেষ রাশির জাতকদের আজকের দিনটি মিশ্র ফলাফল প্রদান করবে। প্রতিটি কাজে বৃদ্ধি হবে। পাশাপাশি বিচক্ষণতার সঙ্গে সমস্ত কাজ করবেন। তবে অতীতের অনিয়মিততার কারণে শত্রুরা মজবুত হবে। লোকসানের সম্ভাবনা রয়েছে। পরিজনদের ব্যবহার আপনার বিপরীতে থাকবে। সকলে আপনার সমালোচনা করবেন। ব্যবসার গতি কম হবে। অংশীদারীত্বের কাজে কোনও লগ্নি করবেন না। ভবিষ্যতে কোথাও টাকা আটকে যেতে পারে। স্বাস্থ্য বিকার সম্ভব।

ভাগ্য সঙ্গে রাখার টিপস : আজ ৭৫ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। শিব জপ মালা পাঠ করুন।

​ বৃষ রাশিফল (Taurus Horoscope)​​: বৃষ রাশির জাতকদের জন্য আজকের দিনটি প্রতিকূল থাকবে। দিনের শুরু থেকে বাদ-বিবাদের আশঙ্কা রয়েছে। সন্তান বা অন্য কোনও সদস্যের উদ্যন্ড ব্যবহার আপনাকে কষ্ট দেবে। ধৈর্য ধরুন। চাকরিজীবীরা কর্মক্ষেত্র থেকে অধিক প্রত্যাশা করবেন না। তবে কোনও না-কোনও ভাবে আকস্মিক লাভের ফলে সঞ্চয় বাড়বে। বাণী ও ব্য়বহারে সংযমী হন। তা না-হলে আপনার মর্যাদা ধূলিসাৎ হতে বিলম্ব হবে না। সন্ধ্যাবেলা ক্লান্তি থাকবে। স্বাস্থ্য় ভালো থাকবে।

ভাগ্য সঙ্গে রাখার টিপস : ভাগ্য ৭১ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে। গণেশকে লাড্ডুর ভোগ নিবেদন করুন।

​ মিথুন রাশিফল (Gemini Horoscope)​​: মিথুন রাশির জাতকদের আজকের দিনটি লাভজনক কাটবে। কাজের পাশাপাশি অন্য পথেও অর্থ লাভ হতে পারে। মায়ের স্বভাবে কিছু পরিবর্তন সত্ত্বেও তাঁর সাহায্যে স্থাবর সম্পত্তি থেকে লাভের সম্ভাবনা রয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে কোনও কারণে কথা কাটাকাটি হতে পারে। তবে কোনও বিষয়কে অধিক গম্ভীর হতে দেবেন না। ব্যবসায়িক যাত্রার ফলে ধন লাভ সম্ভব। বিদেশ যাত্রার ইচ্ছা রয়েছে যাঁদের তাঁরা আজ চেষ্টা করে দেখতে পারেন। সাফল্য লাভের প্রবল যোগ রয়েছে। ছোটখাটো সমস্যা ছাড়া স্বাস্থ্য ভালো থাকবে।

ভাগ্য সঙ্গে রাখার টিপস : ভাগ্য ৮৩ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। ক্ষুধার্তদের খাবার খাওয়ান।

​ কর্কট রাশিফল (Cancer ​Horoscope)​​: আজ কর্কট রাশির জাতকদের একাধিক ওঠা-পড়ার মুখোমুখি হতে হবে। সন্তুষ্ট থাকবেন। তবে রাগ নিয়ন্ত্রণ রাখা জরুরি। যে কোনও কাজ করার আগে লাভ ক্ষতির বিষয়ে চিন্তাভাবনা করবেন। কারও কথায় এসে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। পরে আপনার অনুতাপ হবে। ঝামেলার কাজ থেকে দূরে থাকুন। স্বামী-স্ত্রীর কোনও গোপন ইচ্ছা পূর্ণ না-হওয়ায় মনে তিক্ততা দেখা দেবে।

ভাগ্য সঙ্গে রাখার টিপস : আজ ৮১ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। পার্বতীর পুজো করুন।

​ সিংহ রাশিফল (Leo Horoscope)​​: সিংহ রাশির জাতকদের কোনও জটিলতার মুখোমুখি হতে হবে। মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাওয়ায় মিনিটে মিনিটে স্বভাব পাল্টাবে। সিদ্ধান্তহীনতার কারণে কোনও কাজে বাধা উৎপন্ন হতে পারে। এর ফলে কাজে বিলম্ব হবে। বুক বা বুকের ওপরের অংশে সমস্যা উৎপন্ন হতে পারে। বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হবেন। তবে মনের মিল না-ঘটায় কষ্ট হবে।

ভাগ্য সঙ্গে রাখার টিপস : ভাগ্য ৮৬ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। শনির দর্শন করুন।

​ কন্যা রাশিফল (Virgo Horoscope)​​: কন্যা জাতকরা আজ সমস্ত কাজে সাবধানতা অবলম্বন করবেন। তা না-হলে লোকসানের সম্ভাবনা রয়েছে। অনৈতিক কাজে মনোনিবেশ করবেন। কারও অভদ্র আচরণে কষ্ট পাবেন। হইহুল্লোড়ে সঞ্চিত অর্থ ব্যয় হবে। পরবর্তীকালে আর্থিক সমস্যায় জড়িয়ে পড়বেন। কাজ ও ব্যবসার পরিস্থতি শোচনীয় হবে। সহকর্মীদের অভাবে বড়সড় লাভ থেকে বঞ্চিত থেকে যাবেন। কারও কাছ থেকে অর্থ ঋণ নিতে পারেন। বাড়িতে মায়ের সঙ্গে কথা কাটাকাটি হতে পারে। কারও সঙ্গে বিবাদ সম্ভব। ঝুঁকি নেবেন না, দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।

ভাগ্য সঙ্গে রাখার টিপস : ভাগ্য ৭১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। সকালে সূর্যকে তামার লোটায় জল নিবেদন করুন।

​ তুলা রাশিফল (Libra Horoscope)​: তুলা রাশির জাতকদের আজকের দিনটি মিশ্র ফলদায়ী প্রমাণিত হবে। ভুলের কারণে মনে গ্লানি থাকবে। কারও সঙ্গে মতভেদ সম্ভব, আবার শত্রু সংখ্যা বৃদ্ধি পাবে। পারিবারিক ও ব্যক্তিগত সুখ-সুবিধার কারণে অনৈতিক কাজ করা থেকেও বিরত থাকবেন না। কাজ ও ব্যবসায় আর্থিক স্থায়ীত্ব থাকবে না। মহিলারা ভেবেচিন্তে কথা বলুন। ছোটখাটো কথায় বিতর্ক হতে পারে। স্বাস্থ্য দুর্বল হবে।

ভাগ্য সঙ্গে রাখার টিপস : ভাগ্য ৮৪ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। সাদা চন্দনের তিলক লাগান ও শিবকে তামায় লোটায় জল নিবেদন করুন।

​ বৃশ্চিক রাশিফল (Scorpio Horoscope)​​: বৃশ্চিক রাশির জাতকদের আজকের দিনটি সাধারণ থাকবে। দিনের শুরুতে আলস্য সত্ত্বেও কাজে বিলম্ব হবে। কর্মক্ষেত্রে লাভ অর্জনের জন্য বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করবেন। তবে অধিকাংশ ক্ষেত্রে অসফল হবেন। ধর্মীয় কাজে আস্থা থাকা সত্ত্বেও ভাগ্যের সঙ্গ পাবেন না। পুরনো অসম্পূর্ণ কাজের ফলে সমস্যায় পড়বেন। পারিবারিক ব্যয়ের কারণে পারস্পরিক মতভেদ প্রকাশ্যে আসবে।

ভাগ্য সঙ্গে রাখার টিপস : আজ ৭৭ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। বিষ্ণুকে বেসনের লাড্ডুর ভোগ নিবেদন করুন।

​ ধনু রাশিফল (Sagittarius Horoscope)​​: ধনু রাশির জাতকদের আজকের দিনটি অবসাদপূর্ণ। ইচ্ছামতো কাজ করতে পারবেন না, বরং ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কাজ করতে হবে। মধ্যাহ্ন পর্যন্ত মানসিক দিক দিয়ে শান্ত থাকবেন। পরিবারে পূজার্চনা ও দানপুণ্যের কারণে পরিবারের পরিবেশ প্রাণশক্তিতে ভরপুর থাকবেন। দুপুর পর্যন্ত নানান জটিলতায় জড়িয়ে থাকবেন। কাজ ও ব্যবসায় মন্দা থাকবে। দৌড়ঝাপ সত্ত্বেও বিশেষ আয় সম্ভব নয়। সহকর্মীরা নিজের কাজ আপনার ওপর জোর করে চাপিয়ে দেবেন। যাত্রা এড়িয়ে যাওয়াই ভালো।

ভাগ্য সঙ্গে রাখার টিপস : ভাগ্য আজ ৭৯ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। প্রত্যক্ষ দেবতা সূর্যকে জলের অর্ঘ্য দিন।

​ মকর রাশিফল (Capricorn Horoscope)​​: মকর রাশির জাতকরা আজ স্বাস্থ্যের কারণে চিন্তিত থাকবেন। পরিবারের সদস্যদের সর্দি-কাশির সমস্যা হতে পারে। কাজ ও ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। সন্ধ্যাবেলা কারও সহযোগিতায় আর্থিক কাজে কিছুটা স্বস্তি পেতে পারেন। পারিবারিক ও ব্যবসায়িক ব্যয়ের কারণে বিশেষ ভাবে চিন্তিত থাকবেন। নিষ্ঠার সঙ্গে ধর্মীয় কাজ করবেন। পরিজনদের সময় দিন। এর ফলে ভুল বোঝাবুঝি দূর হবে।

ভাগ্য সঙ্গে রাখার টিপস : ভাগ্য আজ ৮৩ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। দরিদ্রদের বস্ত্র ও ভোজন দান করুন।

​ কুম্ভ রাশিফল (Aquarius Horoscope)​​: কুম্ভ রাশির জাতকদের অধিক দৌড়ঝাপ করতে হবে। দিনের শুরু থেকে আকস্মিক যাত্রার পরিকল্পনা তৈরি করবেন। অবশেষে সেই যাত্রা বাতিল করার সম্ভাবনা বেশি। আজ পরিস্থিতি নিজে থেকেই অনুকূল হবে। কাজ ও ব্যবসায় প্রতিযোগিতা সত্ত্বেও কোনও বাধা আসবে না। অতীতের পরিকল্পনা কার্যকরী হবে। প্রয়োজনীয়তা অনুযায়ী ধন লাভ হবে। তবে অধিক ব্যয়ের কারণে হাতে টাকা থাকবে না। সন্ধ্যার পর ক্লান্তি বাড়বে। অসুস্থত হতে পারেন, সতর্ক থাকুন।

ভাগ্য সঙ্গে রাখার টিপস : ৮০ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। কৃষ্ণকে মাখনমিশ্রীর ভোগ নিবেদন করুন।

​ মীন রাশিফল (Pisces Horoscope)​​: মীন রাশির জাতকদের জন্য আজকের দিনটি শুভ। কোনও না-কোনও কাজে ব্যস্ত থাকবেন। তবে তার সফল পরিণাম সারাদিনজুড়ে আপনাকে উৎসাহিত করবে। দিনের শুরুতে পেট ও মাংসপেশীর সমস্যা হতে পারে। তবে দিনের মাঝামাঝি তা ঠিক হয়ে যাবে। কাজে গাম্ভীর্য বজায় রাখবেন। তবে দিনের মাঝামাঝি সময়ে প্রয়োজনীয় কাজ বাধিত হবে। ভাগ্যের জোর অর্থ লাভ করবেন। তবে শীঘ্র ব্যয় হয়ে যাবে। বাড়ির পরিবেশ শান্ত থাকবে। ব্যবসা বা অন্যান্য পারিবারিক কারণে বিবাদ সম্ভব। ভেবেচিন্তে কথা বলুন। তা না-হলে সম্পর্কে তিক্ততা আসতে পারে।

ভাগ্য সঙ্গে রাখার টিপস : আজ ৬৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। যোগ প্রাণায়াম অভ্যাস করুন।

ট্যাগ ১২টি রাশির রাশিফলAquarius HoroscopeAries HoroscopeCancer HoroscopeCapricorn HoroscopeGemini HoroscopeLeo HoroscopeLibra HoroscopePisces HoroscopeSagittarius HoroscopeScorpio HoroscopeTaurus HoroscopeVirgo Horoscopeআজকের দিনের রাশিফলআজকের ভবিষ্যদ্বাণীআজকের রাশিফলআপনার রাশিফলে কী রয়েছেএবছরের রাজা মঙ্গলএস্ট্রোলজারকন্যা রাশিকন্যা রাশিফলকর্কট রাশিকর্কট রাশিফলকুম্ভ রাশিকুম্ভ রাশিফলজলাধিপতি চন্দ্রজেনে নিন রাশিফলজ্যোতির্বিজ্ঞান গণনাজ্যোতিষ শাস্ত্রজ্যোতিষির গণনাতুলা রাশিতুলা রাশিফলধনু রাশিধনু রাশিফলবুধবারের রাশিফলবৃশ্চিক রাশিবৃশ্চিক রাশিফলবৃষ রাশিফলবৃষভ রাশিবৃহস্পতিবারের রাশিফলবৈদিক জ্যোতিষে গণনাভাগ্য সঙ্গে রাখার টিপসমকর রাশিমকর রাশিফলমঙ্গলবারের রাশিফলমন্ত্রী শুক্রমাসিক রাশিফলমিথুন রাশিমিথুন রাশিফলমীন রাশিমীন রাশিফলমেষ রাশিমেষ রাশিফলরবিবারের রাশিফলরাশিফলরাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার টিপসশনিবারের রাশিফলশষ্যাধিপতি বৃহস্পতিশুক্রবারের রাশিফলসিংহ রাশিসিংহ রাশিফলসোমবারের রাশিফল

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।