আজ শ্রাবণের তৃতীয় সোমবারে প্রত্যেক রাশির আলাদা-আলাদা ফলাফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়

আজ শ্রাবণের তৃতীয় সোমবারে প্রত্যেক রাশির আলাদা-আলাদা ফলাফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়
বৈদিক জ্যোতিষে ১২টি রাশির প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়।

আজ ৭ আগস্ট বৈদিক জ্যোতিষে ১২টি রাশির প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। জেনে নিন প্রত্যেক রাশির আলাদাআলাদা ফলাফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়।  চন্দ্র আজ দিন-রাত মেষ রাশিতে সঞ্চার করবে। যার ফলে এখানে উপস্থিত বৃহস্পতির সঙ্গে যুতির ফলে তৈরি হবে গজকেশরী যোগ। অন্য দিকে আজ অশ্বিনী নক্ষত্রের প্রভাব থাকবে। আজ আবার শ্রাবণের তৃতীয় সোমবার। গ্রহগতির এমন পরিস্থিতি শ্রাবণের তৃতীয় সোমবারে প্রত্যেক রাশির আলাদাআলাদা ফলাফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়।

​​ মেষ রাশিফল (Aries Horoscope)​​:  মেষ রাশির জাতকদের আজকের দিনটি ব্যস্ততায় ভরে থাকবে। আজ আপনি নিজের কাজ ছেড়ে অন্যের কাজে মনোনিবেশ করবেন। এর ফলে আপনার লোকসান হবে। অন্যের কারণে নিজের কাজ মন দিয়ে করতে পারবেন না। কর্মত্রক্ষেত্রে যে পরিবর্তন করবেন, তাতেও আপনার লাভ হবে। জীবনসঙ্গীর স্বাস্থ্য সমস্যার কারণে দৌড়ঝাপ করতে হবে। নিজের মধুর ব্যবহারে সাহায্যে পারিবারিক কলহ সমাপ্ত করতে পারবেন।

ভাগ্য সঙ্গে রাখার উপায়: আজ ৮১ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। ১০৮ বার বিষ্ণু নাম জপ করুন।

বৃষ রাশিফল (Taurus Horoscope)​​:  বৃষ রাশির জাতকদের জন্য আজকের দিনটি অন্যান্য দিনের তুলনায় ভালো থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে কোনও নতুন ব্যবসা করার পরিকল্পনা করে থাকলে, সেই কাজ শীঘ্র শুরু করতে পারবেন। এ ক্ষেত্রে ভাগ্যের পূর্ণ সঙ্গ লাভ করবেন এই রাশির জাতকরা। এর ফলে আপনার আর্থিক পরিস্থিতি মজবুত হবে। সন্তান কোনও পরীক্ষায় অসফল হওয়ায় কষ্ট পাবেন। কাজে নিজের প্রভাব বজায় রাখবেন। তবে স্বাস্থ্যের যত্ন নিন। পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাবেন।

ভাগ্য সঙ্গে রাখার উপায়: ভাগ্য ৭৩ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে। ক্ষুধার্তদের খাবার খাওয়ান।

মিথুন রাশিফল (Gemini Horoscope)​​:  মিথুন রাশির জাতকরা মা-বাবা ও উচ্চাধিকারিকদের সাহায্যে কোনও মূল্যবান বস্তু লাভ করতে পারেন। দীর্ঘদিন ধরে এর অপেক্ষায় আছেন আপনারা। সাবধানে গাড়ি চালান, দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। যাত্রায় যাওয়ার সময় সতর্ক থাকুন। প্রয়োজন পড়লেও কারও কাছ থেকে টাকা ধার নেবেন না। সন্তান অর্থের অপচয় করবে, যার ফলে আপনি চিন্তিত হয়ে পড়বেন।

ভাগ্য সঙ্গে রাখার উপায়: ভাগ্য ৬২ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। সাদা রেশমী বস্ত্র দান করুন।

কর্কট রাশিফল (Cancer ​Horoscope)​​:  কর্কট রাশির জাতকদের আজকের দিনটি ভালো কাটবে। বিদেশে বসবাসকারী আত্মীয়দের কাছ থেকে সুসংবাদ পাবেন। বোনের বিয়েতে আগত বাধা দূর হবে। তাঁর বিয়ে পাকা হতে পারে। এর ফলে পরিবারে আনন্দের পরিবেশ তৈরি হবে। তাড়াহুড়ো ও আবেগপ্রবণতায় কোনও সিদ্ধান্ত নেবেন না। বুদ্ধি ও বিবেক প্রয়োগ করে সিদ্ধান্ত নিলে সাফল্য লাভ করতে পারবেন। বড়সড় পরিমাণে অর্থ লাভ করায় আনন্দিত হবেন।

ভাগ্য সঙ্গে রাখার উপায়: আজ ৬৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। সংকটনাশক গণেশ স্তোত্র পাঠ করুন।

সিংহ রাশিফল (Leo Horoscope)​​:  সিংহ রাশির যে জাতকরা রাজনীতির সঙ্গে জড়িত, তাঁরা অপ্রত্যাশিত সাফল্য লাভ করতে পারেন। এর ফলে তাঁদের উন্নতি হবে। সন্তানের প্রতি নিজের সমস্ত দায়িত্ব পূরণ করতে পারবেন। মনের বোঝা হাল্কা হবে। পরিবারের সদস্যদের সঙ্গে হাসিঠাট্টায় রাত কাটাবেন। খাওয়া-দাওয়ার যত্ন নিন, তা না-হলে ভবিষ্যতে খারাপ পরিণতি পেতে পারেন। ছাত্রছাত্রীদের পরীক্ষায় কঠিন পরিশ্রম করতে হবে, তার পরই তাঁরা সফল হতে পারেন। সন্তানের কেরিয়ার সংক্রান্ত কোনও সুসংবাদ পেতে পারেন।

ভাগ্য সঙ্গে রাখার উপায়: ভাগ্য ৭৯ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। সকালবেলা সূর্যকে তামার লোটায় জল নিবেদন করুন।

কন্যা রাশিফল (Virgo Horoscope)​​:  কন্যা রাশির জাতকরা আজ প্রচেষ্টায় সফল হবেন। মনে কোনও চিন্তাভাবনা এলে শীঘ্র তা কার্যকরী করুন। ভাই বা অন্যদের এ সম্পর্কে জানালে, তাঁরা এর সুযোগ তুলতে পারেন। অংশীদারীত্বে ব্যবসা করে থাকলে সর্বাধিক লাভ অর্জন করবেন। কাজে মনোনিবেশ করবেন ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

ভাগ্য সঙ্গে রাখার উপায়: ভাগ্য ৮০ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। গণেশ চালিসা পাঠ করুন।

তুলা রাশিফল (Libra Horoscope)​:  তুলা রাশির জাতকদের ছাত্রছাত্রীরা আজ শিক্ষা ও প্রতিযোগিতায় অসাধারণ অভিজ্ঞতা অর্জন করবেন। ব্যবসা সংক্রান্ত কাজ করতে হবে এই রাশির জাতকদের। এই রাশির জাতকরা সর্দি-কাশি, আবহাওয়াজনিত রোগের শিকার হতে পারেন। ব্যবসায়ে আয়ের নতুন উৎস তৈরি হবে। সন্ধ্যাবেলা তুলা রাশির জাতকরা জীবনসঙ্গীর জন্য কোনও উপহার বা ছোট পার্টির আয়োজন করতে পারেন।

ভাগ্য সঙ্গে রাখার উপায়: ভাগ্য ৯৬ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। গোরুকে গুড় খাওয়ান।

বৃশ্চিক রাশিফল (Scorpio Horoscope)​​:  বৃশ্চিক রাশির জাতকদের আজকের দিনটি সাফল্যদায়ক হবে। যশ ও কীর্তি বৃদ্ধি পাবে। পরিবারের সদস্যদের মাঝে পারস্পরিক মনোমালিন্য তৈরি হতে পারে। এ সময়ে চুপ থাকুন ও নিজের বাণীর মাধুর্য বজায় রাখুন। তা না-হলে পরিবারের কোনও সদস্যের আপনার কথায় কষ্ট হতে পারে। সন্ধ্যাবেলা বন্ধুদের সঙ্গে হাসিঠাট্টায় সময় কাটাবেন। বিদেশি ব্যবসায় যুক্ত ব্যক্তিরা সুসংবাদ পেতে পারেন।

ভাগ্য সঙ্গে রাখার উপায়: আজ ৮৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। বজরংবাণ পাঠ করুন।

ধনু রাশিফল (Sagittarius Horoscope)​​:  ধনু রাশির জাতকদের আজকের দিনটি বিশেষ কাটবে। বাড়ির প্রয়োজনীয় বস্তু বৃদ্ধি হবে। দৈনিক প্রয়োজনীয়তা পূরণের জন্য অর্থ ব্যয় করবেন। সাবধানে আর্থিক লেনদেন না-করলে লোকসান হতে পাপে। সরকারি কাজ পূরণ না-হওয়ায় আইন আদালতের চক্কর লাগাতে হবে। এর ফলে চিন্তিত হবেন। চাকরিজীবীরা কোনও কারণে অবসাদগ্রস্ত হয়ে পড়তে পারেন।

ভাগ্য সঙ্গে রাখার উপায়: ৬৭ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার পক্ষে। পিঁপড়েকে আটা খাওয়ান।

মকর রাশিফল (Capricorn Horoscope)​​:  মকর রাশির জাতকদের আজকের দিনটি আর্থিক দিক দিয়ে ভালো। পারিবারিক ও আর্থিক বিষয়ে সাফল্য লাভ করতে পারবেন। চাকরিজীবীরা ভালো সুযোগ পাবেন। মা-বাবার স্বাস্থ্যের যত্ন নিতে হবে। রোগের কারণে কষ্ট বাড়তে পারে। পরিবারে অতিথি আগমন সম্ভব। এর জন্য অর্থ ব্যয় হবে।

ভাগ্য সঙ্গে রাখার উপায়: ভাগ্য আজ ৭৬ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। সূর্যকে অর্ঘ্য দিন।

কুম্ভ রাশিফল (Aquarius Horoscope)​​:  কুম্ভ রাশির জাতকদের জন্য আজকের দিনটি মাঝারি ফলদায়ী। আত্মীয়দের কাছ থেকে প্রতিকূল সংবাদ পেতে পারেন। যার ফলে আপনাদের যাত্রায় যেতে পারেন। কোনও ব্যবসা শুরুর আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ অবশ্যই নেবেন। না-হলে লোকসান সম্ভব। জীবনসঙ্গীর সঙ্গে কোনও তর্ক হতে পারে, আপনি রেগে যাবেন।

ভাগ্য সঙ্গে রাখার উপায়: ৯৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। দরিদ্রদের বস্ত্র ও ভোজন দান করুন।

মীন রাশিফল (Pisces Horoscope)​​:  মীন রাশির জাতকদের আজকের দিনটি সমস্যাসঙ্কুল। সন্তানের ভবিষ্যতের কারণে চিন্তিত থাকবেন। রাতে আত্মীয়দের সঙ্গে লেনদেনের সময় সাবধান থাকতে হবে। তা না-হলে সম্পর্কে তিক্ততা আসতে পারে। ধর্মীয় স্থানের যাত্রায় যাবেন। পরিবারের সদস্যদের মধ্যে বিবাদ চললে, তা সমাপ্ত হবে। কোনও পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হওয়ায় ভবিষ্যতে ধন লাভের সম্ভাবনা বাড়বে।

ভাগ্য সঙ্গে রাখার উপায়: আজ ৭৭ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। যোগ প্রাণায়াম অভ্যাস করুন।

ট্যাগ ১২টি রাশির রাশিফলAquarius HoroscopeAries HoroscopeCancer HoroscopeCapricorn HoroscopeGemini HoroscopeLeo HoroscopeLibra HoroscopePisces HoroscopeSagittarius HoroscopeScorpio HoroscopeTaurus HoroscopeVirgo Horoscopeআজকের দিনের রাশিফলআজকের ভবিষ্যদ্বাণীআজকের রাশিফলআপনার ভাগ্যআপনার ভাগ্য আপনার সাথেআপনার রাশিফলে কী রয়েছেএবছরের রাজা মঙ্গলএস্ট্রোলজারকন্যা রাশিকন্যা রাশিফলকর্কট রাশিকর্কট রাশিফলকিভাবে ভাগ্য পক্ষে থাকবেকিভাবে ভাগ্য সঙ্গে থাকবেকুম্ভ রাশিকুম্ভ রাশিফলজলাধিপতি চন্দ্রজেনে নিন রাশিফলজ্যোতির্বিজ্ঞান গণনাজ্যোতিষ শাস্ত্রজ্যোতিষির গণনাতুলা রাশিতুলা রাশিফলধনু রাশিধনু রাশিফলবুধবারের রাশিফলবৃশ্চিক রাশিবৃশ্চিক রাশিফলবৃষ রাশিফলবৃষভ রাশিবৃহস্পতিবারের রাশিফলবৈদিক জ্যোতিষে গণনাভাগ্য পক্ষে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার কৌশলভাগ্য সাথে রাখার উপায়ভাগ্য সাথে রাখার কৌশলমকর রাশিমকর রাশিফলমঙ্গলবারের রাশিফলমন্ত্রী শুক্রমাসিক রাশিফলমিথুন রাশিমিথুন রাশিফলমীন রাশিমীন রাশিফলমেষ রাশিমেষ রাশিফলরবিবারের রাশিফলরাশিফলশনিবারের রাশিফলশষ্যাধিপতি বৃহস্পতিশুক্রবারের রাশিফলসিংহ রাশিসিংহ রাশিফলসোমবারের রাশিফল

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।