আজ রবিবার জেনে নিন রাশি অনুসারে আপনার ভাগ্য বদলে পরামর্শ

আজ রবিবার জেনে নিন রাশি অনুসারে আপনার ভাগ্য বদলে পরামর্শ
জেনে নিন প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা ফলাফল

আজ রবিবার জেনে নিন রাশি অনুসারে আপনার ভাগ্য বদলে পরামর্শ। চন্দ্র দিন-রাত মীন রাশিতে সঞ্চার করবে। আবার আজ উত্তরাভাদ্রপদ নক্ষত্রের প্রভাব থাকবে। গ্রহ-নক্ষত্রের এমন ফেরের কারণে আজকের দিনটি কিছু রাশির জন্য সুখপূর্ণ। আবার কোনও কোনও রাশির জাতকদের আজকের দিনটি বিশেষ ভালো কাটবে না। আজ রবিবার জেনে নিন রাশি অনুসারে আপনার ভাগ্য বদলে পরামর্শ।

​​ মেষ রাশিফল (Aries Horoscope)​​: মেষ রাশির জাতকদের জন্য ব্যয়বহুল দিন। তবে আর্থিক লাভের কারণে আয়-ব্যয়ের মাঝে ভারসাম্য বজায় রাখতে পারবেন। বাড়িতে অতিথি বা আত্মীয়রা আসতে পারেন। কোনও কাজের কারণে যাত্রায় যেতে পারেন। বহুদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন করতে পারবেন। জীবনসঙ্গীর সঙ্গে ভারসাম্য বজায় থাকবে। ঝুঁকি নেবেন না, আঘাত পেতে পারেন।

আপনার ভাগ্য বদলে পরামর্শঃ  আজ ৮৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। শনির দর্শন ও তেল নিবেদন করুন।

বৃষ রাশিফল (Taurus Horoscope)​: বৃষ রাশির জাতকরা যদি রবিবার চাকরি ও ব্যবসার কাজে ব্যস্ত থাকেন, তা হলে আজ অবশ্যই নিজের বাণী ও ব্যবহার সংযমীত রাখুন। কারও সঙ্গে কথা কাটাকাটি হতে পারে। কোনও চুক্তি খারাপ হওয়ায় মনে হতাশা জাগবে। বাড়ির জন্য কোনও কাজের জিনিস কিনতে পারেন। দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর সঙ্গে কোনও কারণে তর্ক হতে পারে।

আপনার ভাগ্য বদলে পরামর্শঃ  ভাগ্য ৭৯ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে। অসহায়দের সাহায্য ও সূর্য চালিসা পাঠ করুন।

মিথুন রাশিফল (Gemini Horoscope)​​: মিথুন রাশি জাতকরা জীবনসঙ্গীর সঙ্গে সন্তানের শিক্ষা ও তাঁদের ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করবেন। কিছু পরিকল্পনায় কাজ করতে পারেন। নিজের কাজের কারণে আজ চিন্তিত থাকবেন। কোনও পুরনো কথা বা সমস্যার কথা শুনে মন চিন্তিত হতে পারে। বাড়ির প্রয়োজনীয় জিনিসের জন্য ব্যয় করবেন। কোনও মিত্র বা পরিচিত ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হতে পারে। কোনও নিকটাত্মীয়ের কথা ও ব্যবহার আপনার মানসিক কষ্টের কারণ হয়ে দাঁড়াবে।

আপনার ভাগ্য বদলে পরামর্শঃ  ভাগ্য ৭৮ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। সরস্বতীর পুজো ও রাহুর মন্ত্র জপ করুন।

কর্কট রাশিফল (Cancer ​Horoscope)​​: কর্কট রাশির ভাগ্য স্থানে চন্দ্রের সঞ্চার হচ্ছে। যা আপনার সুখ ও সাফল্য বৃদ্ধি করবে। কোনও কাজ করার সিদ্ধান্ত নিলে, তাতে ভাগ্যের সঙ্গ পাবেন এবং সফল হবেন। চাকরিজীবীরা কাজে প্রশংসা ও লাভ অর্জন করতে পারেন। বাড়ির কাজে ব্যস্ত থাকবেন। ক্লান্তি অনুভূত হবে। স্বাস্থ্যের কথা মাথায় রেখে কাজ করুন। তাড়াহুড়োয় কোনও কাজ করবেন না।

আপনার ভাগ্য বদলে পরামর্শঃ  আজ ৯৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। গণেশকে লাড্ডুর ভোগ নিবেদন ও শিবের অভিষেক করুন।

​​ সিংহ রাশিফল (Leo Horoscope)​​: সিংহ রাশির জাতকদের জন্য আজকের দিনটি লাভজনক। কর্মক্ষেত্রে আপনাদের পদ-প্রভাব বৃদ্ধি পাবে। ব্যবসায় লাভ হওয়ায় আনন্দিত হবেন। বহুদিন ধরে আটকে থাকা কোনও কাজ সম্পন্ন করতে পারবেন। সামাজিক ও ধর্মীয় কাজে অংশগগ্রহণ করবেন। এ ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় হবে। বিনোদনের জন্য সময় বের করবেন। সন্তানের সঙ্গে তাঁদের শিক্ষা ও কেরিয়ার প্রসঙ্গে আলোচনা করবেন।

আপনার ভাগ্য বদলে পরামর্শঃ   ভাগ্য ৯০ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। সূর্য ও কৃষ্ণের পুজো করুন।

কন্যা রাশিফল (Virgo Horoscope)​​: কন্যা রাশির জাতকরা বাড়ি বা জমি কেনার পরিকল্পনা করে থাকলে সেই চেষ্টা সফল হতে পারে। দায়িত্ব বাড়ায় চিন্তিত হবেন। সামাজিক ক্ষেত্রে মান-সম্মান বাড়বে। আন্তরিক আনন্দ লাভ করবেন। পরিবারে কোনও শুভ ও মাঙ্গলিক অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হবে। কোনও বরিষ্ঠ ও অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে লাভ হবে। প্রতিবেশী ও বন্ধুদের সঙ্গে দেখা হওয়ায় মনে আনন্দ জাগবে।

আপনার ভাগ্য বদলে পরামর্শঃ  ভাগ্য ৭৮ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। গণেশ চালিসা পাঠ ও শিবকে শমী পাতা নিবেদন করুন।

তুলা রাশিফল (Libra Horoscope)​: তুলা রাশির জাতকরা সুসংবাদ ও উপহার পেতে পারেন। তুলা রাশির জাতকরা নিজের আত্মীয়দের কাছ থেকে সম্পূর্ণ সহযোগিতা লাভ করবেন। সন্তানের তরফে সুসংবাদ পেতে পারেন। তুলা রাশির জাতকরা কেনাকাটা করবেন। পরিবারের জন্য কোনও সারপ্রাইজ উপহর নিতে পারেন। এর ফলে আপনার মনে আনন্দ জাগবে।

আপনার ভাগ্য বদলে পরামর্শঃ  ভাগ্য ৮২ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। শিব পরিবারের পুজো ও সাদা বস্তু দান করুন।

বৃশ্চিক রাশিফল (Scorpio Horoscope)​​: বৃশ্চিক রাশির জাতকরা সামাজিক ও ধর্মীয় কাজে অংশগ্রহণ করতে পারেন। অন্যের সাহায্য ও সামাজিক কাজে অর্থ ব্যয় করবেন। আপনার প্রভাব ও উন্নতি দেখে অনেকে ঈর্ষান্বিত হতে পারেন। তবে আপনাকে সংযমী থেকে কাজ করতে হবে। সন্তান ও জীবনসঙ্গীর জন্য সময় বের করবেন। বাড়িতে রুচিকর খাওয়া-দাওয়ার আয়োজন হতে পারে। যাত্রার পরিকল্পনা চূড়ান্ত হয়ে বাতিল হয়ে যেতে পারে।

আপনার ভাগ্য বদলে পরামর্শঃ  আজ ৮২ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। বিষ্ণু পুজো, নারায়ণ কবচ পাঠ ও ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলিত করুন।

ধনু রাশিফল (Sagittarius Horoscope)​​:  ধনু রাশির জাতকদের জন্য আজকের দিনটি লাভপ্রদ। গাড়ি কিনতে পারেন। গাড়ির পিছনে ব্যয় হতে পারে এই রাশির জাতকদের। আবার ব্যবসায়ীরা ভালো পরিমাণে অর্থ উপার্জন করবেন। আপনার যোগাযোগ ও প্রভাব বিস্তার লাভ করবে। রাতের বেলা পরিজনদের সঙ্গে বিনোদনে কাটাবেন।

আপনার ভাগ্য বদলে পরামর্শঃ  ৯৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার পক্ষে। অন্ন দান ও বিষ্ণু চালিসা বা নারায়ণ কবচ পাঠ করুন।

মকর রাশিফল (Capricorn Horoscope)​​: মকর রাশির ব্যবসায়ীরা কোনও চুক্তি চূড়ান্ত হওয়ায় আনন্দিত হবেন, একই সঙ্গে চমকেও যাবেন। আজকের দিনটি আপনার জন্য ঠিকঠাক কাটবে। অন্যের কথায় কান দিয়ে ঝুঁকিপূর্ণ কাজ করবেন না। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। পরিবারে জীবনসঙ্গী বা সন্তানের স্বাস্থ্যের কারণে চিন্তিত থাকবেন। ভাই-বোনের সঙ্গে মতভেদ হতে পারে, সামঞ্জস্য নষ্ট হবে। ভেবেচিন্তে কথা বলুন। স্বল্প দূরত্বের যাত্রা করতে পারেন।

আপনার ভাগ্য বদলে পরামর্শঃ  ভাগ্য আজ ৭০ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন ও অসহায়কে ভোজন করান।

কুম্ভ রাশিফল (Aquarius Horoscope)​​:  কুম্ভ রাশির ব্যবসায়ীরা ব্যবসায়ে বড়সড় সাফল্য লাভ করতে পারেন। আর্থিক দিক দিয়ে দিন আপনার পক্ষে। অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণে আসবে। পরিবারের কোনও সদস্যের সঙ্গে বিবাদ বা অবসাদ হতে পারে। সেই সমস্যার সমাধানের চেষ্টা করুন। সন্ধ্যাবেলা আনন্দে দিন কাটাবেন। পরিবারে কোনও ব্যক্তির বিয়ের আলোচনা এক ধাপ এগোবে।

আপনার ভাগ্য বদলে পরামর্শঃ  ৮৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। সাদা চন্দনের তিলক করুন ও সূর্যকে জলের অর্ঘ্য দিন।

মীন রাশিফল (Pisces Horoscope)​​:  মীন রাশির জাতকদের জন্য আজকের দিনটি অনুকূল। ব্য়বসায় দ্রুতগতিতে আয় বৃদ্ধি হবে। পড়াশোনার সঙ্গে জড়িত জাতকদের জন্য দিন অনুকূল। ছাত্ররা প্রতিযোগিতা ও শিক্ষা ক্ষেত্রে ভালো প্রদর্শন করবেন। বেকার যুবকরা সুসংবাদ শুনতে পাবেন। মান-সম্মান বাড়বে। সন্তানের তরফে সুসংবাদ শুনবেন।

আপনার ভাগ্য বদলে পরামর্শঃ  আজ ৬৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। তুলসীর মাটি দিয়ে তিলক করুন। দুধ মিশ্রিত জল দিয়ে শিবের অভিষেক করুন।

ট্যাগ ১২টি রাশির রাশিফলAquarius HoroscopeAries HoroscopeCancer HoroscopeCapricorn HoroscopeGemini HoroscopeLeo HoroscopeLibra HoroscopePisces HoroscopeSagittarius HoroscopeScorpio HoroscopeTaurus HoroscopeVirgo Horoscopeআজকের দিনের রাশিফলআজকের ভবিষ্যদ্বাণীআজকের রাশিফলআপনার ভাগ্যআপনার ভাগ্য আপনার সাথেআপনার ভাগ্য বদলে পরামর্শআপনার রাশিফলে কী রয়েছেএবছরের রাজা মঙ্গলএস্ট্রোলজারকন্যা রাশিকন্যা রাশিফলকর্কট রাশিকর্কট রাশিফলকিভাবে ভাগ্য পক্ষে থাকবেকিভাবে ভাগ্য সঙ্গে থাকবেকুম্ভ রাশিকুম্ভ রাশিফলজলাধিপতি চন্দ্রজেনে নিন রাশিফলজ্যোতির্বিজ্ঞান গণনাজ্যোতিষ শাস্ত্রজ্যোতিষির গণনাতুলা রাশিতুলা রাশিফলধনু রাশিধনু রাশিফলবুধবারের রাশিফলবৃশ্চিক রাশিবৃশ্চিক রাশিফলবৃষ রাশিফলবৃষভ রাশিবৃহস্পতিবারের রাশিফলবৈদিক জ্যোতিষে গণনাভাগ্য পক্ষে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার কৌশলভাগ্য সাথে রাখার উপায়ভাগ্য সাথে রাখার কৌশলমকর রাশিমকর রাশিফলমঙ্গলবারের রাশিফলমন্ত্রী শুক্রমাসিক রাশিফলমিথুন রাশিমিথুন রাশিফলমীন রাশিমীন রাশিফলমেষ রাশিমেষ রাশিফলরবিবারের রাশিফলরাশিফলশনিবারের রাশিফলশষ্যাধিপতি বৃহস্পতিশুক্রবারের রাশিফলসিংহ রাশিসিংহ রাশিফলসোমবারের রাশিফল

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।