আজ রবিবারের মধ্যে হল খুলে না দিলে শিক্ষার্থীরা নিজ দায়িত্বে খুলে ভেতর প্রবেশ করবে

আজ রবিবারের মধ্যে হল খুলে না দিলে শিক্ষার্থীরা নিজ দায়িত্বে খুলে ভেতর প্রবেশ করবে

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বন্ধ করে দেওয়া দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর হল আজ রবিবারের মধ্যে খুলে না দিলে শিক্ষার্থীরা নিজ দায়িত্বে হল খুলে ভেতর করার আল্টিমেটাম দিয়েছে ছাত্র আন্দোলনের সমন্বয়ক।

শনিবার (৩ আগস্ট) সামাজিক যোগাযোগ-মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম এ ঘোষণা দেন।

নাহিদ ইসলাম বলেন, সব ক্যাম্পাস ও হল খুলে দেওয়ার জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।

এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেলে সরকার পতনের এক দফা দাবির ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।