আজ বুধবারের রাশিফল ও রাশি অনুযায়ী ভাগ্য পক্ষে রাখার উপায়

আজ বুধবারের রাশিফল ও রাশি অনুযায়ী ভাগ্য পক্ষে রাখার উপায়
কোন রাশির বুধবার কেমন কাটবে

আজকের রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। চন্দ্র মকর রাশিতে যাত্রা শেষ করে কুম্ভ রাশিতে গোচর করবে। এর ফলে এখানে শনি ও চন্দ্রের যুতি তৈরি হবে। জ্যোতিষ শাস্ত্রে এই যুতিকে শুভ মনে করা হয় না। আবার আজ শতভিষা নক্ষত্রের প্রভাব থাকবে। গ্রহনক্ষত্রের এমন গতি কোন কোন রাশির জীবনকে উন্নত ও সমৃদ্ধ করবে, তা জেনে নিন আজকের রাশি অনুযায়ী ভাগ্য পক্ষে রাখার উপায়।

মেষ রাশিফল: মেষ রাশির জাতকরা টাকা ধার নেওয়ার পরিকল্পনা করে থাকলে, তা বাতিল করুন, তা না-হলে সেই ধার শোধ করা কঠিন হবে। জীবনসঙ্গীর সহযোগিতা লাভ করবেন। রাতে প্রিয়জনদের সঙ্গে হাসিঠাট্টায় সময় কাটাবেন। সরকারের তরফে সম্মানিত হবেন এই রাশির জাতক। পুরনো বন্ধুদের সাহায্যে নতুন বন্ধুত্ব গড়ে উঠবে।

ভাগ্য পক্ষে রাখার উপায়:  আজ ৭৭ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। মাছকে আটার গুলি খাওয়ান।

বৃষ রাশিফল​:  ​বৃষ রাশির জাতকরা আটকে থাকা কাজ পূর্ণ করার জন্য দৌড়ঝাপ করবেন। এ ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। যাত্রায় যাওয়ার আগে ভালো ভাবে চিন্তাভাবনা করে নিন। তা না-হলে পায়ে আঘাত পেতে পারেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। এর ফলে মন প্রসন্ন হবে। কোনও পরিকল্পনায় লগ্নির ইচ্ছা থাকলে দিন অনুকূল। সন্ধ্যা নাগাদ পরিবারের সদস্যদের সঙ্গে শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন।

ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ ভাগ্য ৭৩ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে। গায়ত্রী চালিসা পাঠ করুন।

মিথুন রাশিফল​: ​মিথুন রাশির জাতকরা অর্থের অপচয় নিয়ন্ত্রণ করুন। অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে যান। তখনই অর্থ সঞ্চয় করতে পারবেন। শারীরিক রোগগ্রস্ত থাকলে কষ্ট বাড়তে পারে। তবে সন্ধ্যা নাগাদ তা থেকে স্বস্তি পাবেন। সন্তানের তরফে আনন্দ দায়ক সংবাদ পাবেন। এর ফলে মন প্রসন্ন হবে।

ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ ভাগ্য ৯২ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। বজরংবলীকে সিঁদূর নিবেদন করুন।

কর্কট রাশিফল​: ​কর্কট রাশির জাতকরা নতুন ব্যবসা শুরুর পরিকল্পনা করে থাকলে তার জন্য দিন ভালো। সন্তানের প্রতি বিশ্বাস বাড়বে। কারও প্রতি নিজের মনে খারাপ অনুভূতি রাখবেন না। মায়ের কাছ থেকে স্নেহ ও ভালোবাসা পেতে পারেন। প্রতিষ্ঠা ও বিলাসিতার জন্য অর্থ ব্যয় করবেন না। তা না-হলে শত্রুরা ঈর্ষান্বিত হবেন।

ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ আজ ৬১ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। বিষ্ণুর আরাধনা করুন।

সিংহ রাশিফল​: ​শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে সিংহ রাশির জাতকদের কোনও রাগ-ক্ষোভ থাকলে তা দূর হতে পারে। বাবার চোখের সমস্যা থাকলে তা বাড়তে পারে। ভাইদের সহযোগিতায় ব্যবসায় লাভান্বিত হতে পারেন। জীবনসঙ্গীর জন্য উপহার কিনতে পারবেন। সন্ধ্যা নাগাদ বন্ধুদের সঙ্গে হাসিঠাট্টা করবেন।

ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ ভাগ্য ৭৪ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। বিষ্ণু সহস্ত্রনাম পাঠ করুন।

কন্যা রাশিফল​:  কন্যা রাশির জাতকরা নিজের কাজ পূর্ণ করার জন্য কঠিন পরিশ্রম করবেন। পরিশ্রমের জোরে ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পথে আগত বাধা দূর হবে। মা-বাবা আনন্দিত থাকবেন। তাঁদের সহযোগিতা লাভ করবেন। স্বাস্থ্যের কারণে চিন্তিত থাকবেন। সন্ধ্যা নাগাদ পরিবারে অতিথি আগমন সম্ভব, সে সময় কিছু অর্থ ব্যয় করতে হবে। সকলের ভালোর কথা চিন্তাভাবনা করবেন। কিন্তু সকলে আপনার এই স্বভাবকে সকলের স্বার্থ মনে করবে।

ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ ভাগ্য ৬৮ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। অশ্বত্থ গাছের তলায় প্রদীপ প্রজ্জ্বলিত করুন।

তুলা রাশিফল​: ​তুলা রাশির জাতকদের ধন বৃদ্ধি হবে। সম্পত্তি ক্রয়-বিক্রয়ের কথা চিন্তাভাবনা করে থাকলে আপনার ইচ্ছা পূর্ণ হবে। সন্ধ্যা নাগাদ কোনও বন্ধুর কাছ থেকে উপহার পেতে পারেন। ব্যবসায় আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন। এর ফলে আর্থিক পরিস্থিতি মজবুত হবে। পরিবারের সমস্ত মনস্কামনা পূরণ হবে।

ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ ভাগ্য ৭৪ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। অসহায়দের সাহায্য করুন।

বৃশ্চিক রাশিফল​: ​বৃশ্চিক রাশির জাতকদের আজকের দিনে ঘর ও ব্যবসায় নানান সমস্যায় জড়াবেন। সন্ধ্যা নাগাদ ধৈর্য ও প্রতিভার জোরে শত্রুদের পরাজিত করবেন। এর ফলে আপনার মন প্রসন্ন থাকবে। ব্যবসায় বিবাদ বাঁধলে নিজের বাণী মাধুর্য বজায় রাখুন। তা না-হলে নতুন শত্রু উৎপন্ন হতে পারে। সন্ধ্যাবেলা মা-বাবার সেবায় সময় কাটাবেন।

ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ আজ ৯৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। সরস্বতীর পুজো করুন।

ধনু রাশিফল​: ধনু রাশির জাতকদের মনে দানের ইচ্ছা বাড়বে ও ধর্মীয় স্থানে ঘুরতে যেতে পারেন। এর ফলে আপনার প্রসিদ্ধি বাড়বে। শ্বশুরবাড়ির সদস্যদের ভেবেচিন্তে টাকা ধার দিন। তা না-হলে সম্পর্কে তিক্ততা আসতে পারে। রোজগারের উদ্দেশে কাজ করছেন যে জাতকরা তাঁরা সোনালী সুযোগ পেতে পারেন। এর ফলে আপনার মন আনন্দিত হবে। অংশীদারীত্বের ব্যবসায় লোকসানের সম্ভাবনা রয়েছে।

ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ ৯১ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার পক্ষে। গণেশকে লাড্ডুর ভোগ নিবেদন করুন।

মকর রাশিফল​:  মকর রাশির জাতকরা বড়দের আশীর্বাদে মূল্যবান বস্তু বা সম্পত্তি পেতে পারেন। দীর্ঘদিন ধরে এর অপেক্ষায় ছিলেন আপনারা। কিন্তু বাধ্য হয়ে এর জন্য ব্যয় করতে হবে আপনাদের। শ্বশুরবাড়ির সদস্যদের কাছ থেকে সম্মানিত হবেন। কোনও নতুন কাজে লগ্নির পরিকল্পনা করে থাকলে, তার জন্য দিন শুভ। ভবিষ্যতে এর দ্বারা লাভান্বিত হবেন।

ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ ভাগ্য আজ ৭৬ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। কৃষ্ণের পুজো করুন।

কুম্ভ রাশিফল​: ​কুম্ভ রাশির জাতকরা বুদ্ধি ও বিবেক প্রয়োগ করে কোনও সিদ্ধান্ত নিলে লাভান্বিত হবেন। তবে কারও পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে লোকসান সম্ভব। ব্যবসায় উন্নতি দেখে আনন্দিত হবেন। পরিবারে বোনের বিয়েতে আগত বাধা সমাপ্ত হবে। বোনের জন্য কোনও ভালো বিবাহ প্রস্তাব পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে কোনও কারণে তর্ক হত পারে। এর ফলে তাঁরা রেগে যাবেন। এমন কিছু হলে তাঁদের রাগ ভাঙানোর চেষ্টা করুন।

ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ আজ ৭৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। লক্ষ্মীর পুজো করুন।

মীন রাশিফল​: মীন রাশির জাতকদের পরিবারের কোনও সদস্যের বিবাহ সংক্রান্ত সমস্যা থাকলে তা সমাপ্ত হবে। নিজের ব্যক্তিত্বের কারণে নতুন বন্ধুত্ব গড়ে তুলতে পারেন। বন্ধুর সাহায্যের জন্য এগিয়ে আসবেন। সামাজিক ক্ষেত্রে কাজ করেন যাঁরা, তাঁরা নতুন সুযোগ পেতে পারেন। এর ফলে তাঁদের জনসমর্থন বৃদ্ধি পাবে। সন্ধ্যা নাগাদ বন্ধুর সঙ্গে পার্টি করবেন। সন্তানের কাজ দেখে আনন্দিত হবেন এই রাশির জাতক।

ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ আজ ৯৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। অশ্বত্থ গাছে দুধ মিশ্রিত জল নিবেদন করুন।

ট্যাগ ১২টি রাশির রাশিফলAquarius HoroscopeAries HoroscopeCancer HoroscopeCapricorn HoroscopeGemini HoroscopeLeo HoroscopeLibra HoroscopePisces HoroscopeSagittarius HoroscopeScorpio HoroscopeTaurus HoroscopeVirgo Horoscopeআজকের দিনের রাশিফলআজকের ভবিষ্যদ্বাণীআজকের রাশিফলআপনার ভাগ্যআপনার ভাগ্য আপনার সাথেআপনার রাশিফলে কী রয়েছেএবছরের রাজা মঙ্গলএস্ট্রোলজারকন্যা রাশিকন্যা রাশিফলকর্কট রাশিকর্কট রাশিফলকিভাবে ভাগ্য পক্ষে থাকবেকিভাবে ভাগ্য সঙ্গে থাকবেকুম্ভ রাশিকুম্ভ রাশিফলজলাধিপতি চন্দ্রজেনে নিন রাশিফলজ্যোতির্বিজ্ঞান গণনাজ্যোতিষ শাস্ত্রজ্যোতিষির গণনাতুলা রাশিতুলা রাশিফলধনু রাশিধনু রাশিফলবুধবারের রাশিফলবৃশ্চিক রাশিবৃশ্চিক রাশিফলবৃষ রাশিফলবৃষভ রাশিবৃহস্পতিবারের রাশিফলবৈদিক জ্যোতিষে গণনাভাগ্য পক্ষে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার কৌশলভাগ্য সাথে রাখার উপায়ভাগ্য সাথে রাখার কৌশলমকর রাশিমকর রাশিফলমঙ্গলবারের রাশিফলমন্ত্রী শুক্রমাসিক রাশিফলমিথুন রাশিমিথুন রাশিফলমীন রাশিমীন রাশিফলমেষ রাশিমেষ রাশিফলরবিবারের রাশিফলরাশিফলশনিবারের রাশিফলশষ্যাধিপতি বৃহস্পতিশুক্রবারের রাশিফলসিংহ রাশিসিংহ রাশিফলসোমবারের রাশিফল

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।