× Banner
সর্বশেষ
আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে ২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকার যথেষ্ট সক্ষম – স্বাস্থ্যমন্ত্রী শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান অর্থ আত্মসাৎ ও জাল চেক মামলায় বিএনপি নেতা বাবলু ও স্ত্রী কারাগারে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব বাংলাদেশ সরকারকে ৬ লাখ যক্ষ্মার কিট ও শিশুদের জন্য ওষুধ দিলো যুক্তরাষ্ট্র চট্টগ্রামের জলাবদ্ধতা আগামী ডিসেম্বরের মধ্যেই কমে আসবে – প্রতিমন্ত্রী

আজ থেকে জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা বন্ধ থাকবে

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Ministry-of-Livestock.jpg

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আজ ০২ এপ্রিল ২০২১ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকার মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে।

শুক্রবার (০২ এপ্রিল) চিড়িয়াখানা বন্ধের এ সিদ্ধান্ত গ্রহণ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।

এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, “চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপস্থিতির মাধ্যমে যাতে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে না পারে সে জন্য আজ ০২ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়াধীন জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা বন্ধ রাখার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। এ ভাইরাসের পুনঃবিস্তার রোধে সরকার সবধরণের পদক্ষেপ নিচ্ছে। করোনা সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১৮ দফা নির্দেশনা জারী করা হয়েছে। জনসাধারণকে সরকারের নির্দেশনা মেনে চলার জন্য আহ্বান জানাচ্ছি।”

উল্লেখ্য, এর আগে করোনা সংক্রমণ রোধে গত ২০ মার্চ ২০২০ তারিখে প্রথমবারের মতো জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। পরবর্তীতে ঢাকা শহরবাসীর বিনোদন এবং শারীরিক ও মানসিক উৎকর্ষের বিষয়টিকে গুরুত্ব দিয়ে এবং চিড়িয়াখানায় থাকা প্রাণীদের খাদ্য, নিয়মিত পরিচর্যা ও স্বাস্থ্যসুরক্ষা এবং সরকারের রাজস্ব ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে গত ০১ নভেম্বর ২০২০ তারিখ থেকে যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালনসহ বেশ কিছু শর্তসাপেক্ষে রাজধানীর মিরপুরস্থ বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।


এ ক্যটাগরির আরো খবর..