ঝিকরগাছা উলাকোল ইমদাদিয়া হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক আজীবন দাতা সদস্য সম্মেলন

আঃজলিল, বিশেষ প্রতিনিধিঃ উৎসব মূখুর পরিবেশে ঝিকরগাছা উলাকোল ইমদাদিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে মাদ্রাসার ছাত্রদের ও মাদ্রাসার উন্নয়ন প্রকল্পের লক্ষ্যে বাৎসারিক আজিবন দাতা সদস্য হিসাবে সম্মেলন অনুষ্ঠিত হয়ে।

আজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময়  উলাকোল ইমদাদিয়া হাফিজিয়া মাদ্রাসা আজিবন  দাতা সদস্য সম্মেলনের কার্যক্রম  আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে শুরু হয়।

১৯৮০ সালে যশোরের ঝিকরগাছা উপজেলার ১০নং শংকরপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড উলাকোল গ্রামে অবস্থিত।
উলাকোল ইমদাদিয়া হাফিজিয়া মাদ্রাসাটি বর্তমানে অত্র প্রতিষ্ঠানের দাতা সদস্য হিসাবে শংকরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে দাতা  হিসাবে মাদ্রাসাটি পরিচালনা করার জন্য প্রাথমিক পর্যায়ে  ৪৫১ জন সদস্য সম্মেলনের মাধ্যমে নাম লেখায়।
পরবর্তীতে এটাকে কার্যকর করার জন্য এবং মাদ্রাসা কে উন্নয়ন করার লক্ষ্যে  কতৃপক্ষের আলোচনার  মাধ্যমে সদস্যদেরকে মাথা পিছু বাৎসারিক ১০০০টাকা হারে  আজিবন দাতা সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয়।
উক্ত মাদ্রাসার সভাপতি সাবেক ইউপি সদস্য মোঃ ইলিয়াস মেম্বারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওঃ সাইদুর রহমান বুলেটিন মাদ্রাসার পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ বিভিন্ন এলাকা থেকে আসা অতিথি বৃন্দ ইত্যাদি প্রমূখ। সম্মেলনে আসা আজিবন দাতা সদস্যদের কে দুপুরের আলোচন শেষে খাওয়া দাওয়ার আপ্যায়ন করার মধ্যো দিয়ে দাতা সদস্যদেরকে  শুভেচ্ছা জানানো হয়।
উক্ত অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন অত্র ৬নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার মোঃ আলি,  আঃরউফ, ডাঃকওছার আলি, মশিয়ার রহমান, মেম্বার মুজিবুর রহমান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।