× Banner
সর্বশেষ
দেশে রাজনৈতিক দুর্বলতার কারণে জলবায়ু নিয়ে কাঠামোগত পরিবর্তন হয়নি – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ রাতের অভিযানে মধুখালীতে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ মধুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নিরাপত্তায় কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান বাংলাদেশের ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস উদ্‌যাপন রূপপুরের চুল্লিতে ইউরেনিয়াম জ্বালানি লোডিং শুরু হচ্ছে আজ

আজকের রাশিফল দেখেই আগত নানা সমস্যার সম্পর্কে আগে থেকেই জানতে পারবেন

Kishori
হালনাগাদ: বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/wednesday-horoscope.jpg
wednesday horoscope

রাশিফল মানুষের জীবনে ভীষণই গুরুত্বপূর্ণ একটা অংশ। এই রাশিফল দেখেই মানুষ জীবনে আগত নানা সমস্যার সম্পর্কে আগে থেকেই জানতে পারবে। সামনের কোন বাঁধা থাকলে, তা থেকে মুক্তির উপায় পেয়ে যাবেন।

মেষঃ নিজের মেধা দিয়ে কাজ করুন। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযগে সম্পর্ক ভালো হবে। আপনার ভদ্র ব্যবহার সকলের থেকে প্রশংসা কুড়াবে। ফাঁকা সময়ে মায়ের সেবা করুন।

বৃষভঃ পরিবারের সকলের সঙ্গে অর্থ সঞ্চয়ের বিষয়ে আলোচনা করতে পারেন। বাড়ির বাইরে যাওয়ার আগে বড়দের থেকে আশীর্বাদ নিন। দূরের যাত্রা কষ্টকর হলেও, যোগাযোগ বাড়বে। ব্যস্ততার মাঝে সময় বের করে রাতে সুন্দর একটি ডিনারে যেতে পারেন।

মিথুনঃ কর্মক্ষেত্রে বিশেষ কিছু করতে পারবেন। মন ভালো রাখতে আকর্ষণীয় কিছু পড়ুন। বাসস্থানে বিনিয়োগ লাভজনক হবে না। আজকের দিনে আর্থিক দিক থেকে উন্নতির সম্ভাবনা রয়েছে।

কর্কটঃ কর্মক্ষেত্রে একটি মনোরম পরিবেশ পাবেন। চারপাশের পরিবেশ আপনাকে আনন্দ দেবে। কাজের চাপ বাড়ায় পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সমস্যা হতে পারে। দেরী করে বাড়ি ফিরলে, পরিবারের লোকেরা অসন্তুষ্ট হতে পারে।

সিংহঃ ছোট সফর আরামদায়ক হবে। বেশি রাগ করলে পরিবারের সদস্যদের সঙ্গে সমস্যা হতে পারে। ফাঁকা সময়ে যোগ ব্যায়াম করতে পারেন। হঠাৎ কিছু অর্থের আগমন হতে পারে।

কন্যাঃ প্রযুক্তির সঙ্গে মানিয়ে নিয়ে চলুন। কোন কাজে চট করে মন খারাপ করবেন না। কাজ ফেলে না রেখে, আজই শেষ করুন। সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়ার ফলে, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বাড়বে।

তুলাঃ বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। নিজের উজ্জ্বল দিকটি সকলের সামনে তুলে ধরুন। মদ্যপান থেকে দূরে থাকলে শরীর ভালো থাকবে। আজকের দিনে জমি সংক্রান্ত কাজে অনেক অর্থ ব্যয় হতে পারে।

বৃশ্চিকঃ কোন প্রতিবেশির সঙ্গে ঝগড়া করে মেজাজ খারাপ হতে পারে। খাওয়ার সময় সাবধানে খাবেন। জীবনে চলতে থাকা অশান্তি মাঝে কিছুটা শান্তি পেতে পারেন। আর্থিক দিক থেকে শক্তিশালী হবেন আজ।

ধনুঃ বন্ধুদের সঙ্গে বাইরে বেরোলে মন ভালো থাকবে। ব্যস্ততার মাঝে সময় বের করে, পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটান। অফিসে কিছুটা ভালো সময় কাটবে। ভাই বোনদের সাহায্যে আর্থিক দিক থেকে শক্তিশালী হবেন।

মকরঃ পরিবারের কেউ সময় কাটাতে চাইলেও, আপনি তা দিতে পারবেন না। আজকের দিনে সবকিছু আপনার পক্ষে থাকবে। পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটাতে পারবেন আজকে। সন্ধ্যের সময় বন্ধুদের সঙ্গে বেরোলে ভালো সময় কাটবে।

কুম্ভঃ ঘুরতে যেতে পারেন আজ। বাচ্চাদের সঙ্গে সুন্দর সন্ধ্যে কাটবে। বিদেশে ব্যবসা থাকলে, আর্থিক দিক থেকে লাভবান হবেন। ব্যবসার জন্য কাছের কেউ সাহায্য করতে পারে।

মীনঃ কর্মক্ষেত্রে সবকিছু আপনার পক্ষে থাকবে। বাচ্চাদের পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে আনন্দ পাবেন। আজকের দিনে ভাই বোনদের থেকে বিশেষ সুবিধা পেতে পারেন। মানুষের থেকে প্রশংসা পাবেন আজকে।


এ ক্যটাগরির আরো খবর..