আগৈলঝাড়ায় স্কুল ছাত্রীর অশ্লীল ছবি মোবাইলে ছেড়ে দেওয়ায় এক যুবক গ্রেফতার

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় পরিকল্পিত ভাবে এক স্কুল ছাত্রীর অশ্লীল ছবি মোবাইলে আপলোড করে ছেড়ে দেওয়ায় পর্নোগ্রাফী আইনে মামলা রুজু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জানাগেছে উপজেলার বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণীর এক ছাত্রীকে বারপাইকা গ্রামের রবি বাড়ৈর ছেলে নয়ন বাড়ৈ (২৩) দীর্ঘদিন যাবৎ উত্যক্ত করে আসছে।  বখাটের ওই যুবকের প্রস্তাবে স্কুল ছাত্রী রাজী না হওয়ায়  সম্প্রতি পরিকল্পিত ভাবে বখাটে নয়ন নগ্ন ছবির দৃশ্যর সাথে ওই স্কুল ছাত্রীর নাম লিখে মোবাইলে আপলোড কের দেয়। এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর বাবা বুধবার আগৈলঝাড়া থানায় পর্নোগ্রাফী আইনে মামলা নং- ৬ দায়ের করলে অভিযুক্ত নয়ন বাড়ৈকে পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরন করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।