আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার সকালে উপজেলার আমবৌলা গ্রাম থেকে আজাহার আলী খানের ছেলে চুরি মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত আসামী আকতার হোসেন খান (৩০)কে এসআই শাহজাহান ও এএসআই নেছার উদ্দিন অভিযান চালিয়ে গ্রেফতার করেন।
বরিশালের একটি আদালত আকতারকে ৭৮-১১ চুরি মামলায় চার বছরের কারাদণ্ড ও চার হাজার টাকা জরিমানার দণ্ড প্রদান করেন। এছাড়াও আকতার জিআর ১০৯-১৫ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। গ্রেফতারকৃতকে গতকাল মঙ্গলবার দুপুরে বরিশাল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




