দ্বিতীয় শ্রেনির ছাত্রকে বেত্রাঘাতে আহত করেছে প্রধান শিক্ষিকা

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ  বরিশালের আগৈলঝাড়ায় প্রধান শিক্ষিকা কর্তৃক স্কুল ছাত্রকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিক্ষার্থীর অভিভাবক ও স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

আহত ছাত্রের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের সুজনকাঠী গ্রামের দরিদ্র ভ্যান চালক হালিম মোল্লার ছেলে ও সুজনকাঠী মজিদবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র মান্নান মোল্লাকে গতকাল মঙ্গলবার দুপুরে সহপাঠীদের সাথে খেলা করছিল। সহপাঠী জিদান ও তামিমের সাথে খেলার ছলে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ছাত্র মান্নান ওই স্কুলের প্রধান শিক্ষিকা রেহানা পারভীনের কাছে বিচার দিতে গেলে প্রধান শিক্ষিকা বেত দিয়ে এলোপাথারি পিটিয়ে অজ্ঞান করে ফেলে ছাত্র মান্নানকে।

খবর পেয়ে পরিবারের লোকজন ছাত্রকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। একারণে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। এ ব্যাপারে প্রধান শিক্ষিকা রেহানা পারভীন সাংবাদিকদের জানান, মারধরের কথা অস্বীকার করে বলেন, স্কুলে এসে দেখে যান কি কারনে তার এই অবস্থা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।