ভিকারুননিসা, নটর ডেম, হলিক্রস ও সেন্ট জোসেফ কলেজকে নীতিমালার বাইরে রাখতে পৃথক আদেশ দেন হাইকোর্ট

বিশেষ প্রতিবেদক : সরকারের প্রণয়ন করা চলতি বছরের এইচএসসি ভর্তির নীতিমালা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

একই সঙ্গে রাজধানীর চারটি কলেজ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, নটর ডেম কলেজ, হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ ও সেন্ট জোসেফ কলেজকে নীতিমালার বাইরে রাখতে পৃথক আদেশ দেন হাইকোর্ট। এচারটি কলেজের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।আগামী চার সপ্তাহের মধ্যে আইন সচিব, শিক্ষা সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ-সংক্রান্ত এক রিটের শুনানি শেষে আজ মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরীও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।গত ১০ মে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য জারি করা নীতিমালা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ হাইকোর্টে একটি রিট করেন। যদিও জারি করা নীতিমালা অনুযায়ী গত ৯ মে থেকে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

আবেদনের বিষয়ে ইউনুছ আলী বলেন, ১৯৬১ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধ্যাদেশ দ্বারাই পরিচালিত হচ্ছে শিক্ষাব্যবস্থা। এর ৪৬ বছর পরও এনিয়ে আর কোনো আইন হয়নি। ওই অধ্যাদেশের কোথাও নেই যে শিক্ষা বোর্ড ভর্তি প্রক্রিয়া জিপিএর মাধ্যমে সিরিয়াল করেদেবে। শত বছর পূর্ব থেকেই নিয়ম রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানপ্রধান ভর্তি প্রক্রিয়া শুরু করবে।

আইনজীবী আরো বলেন, ১৯৬১ সালের অধ্যাদেশে ২, ৩, ১৮ ও ৩৯ ধারায় বোর্ডের কাজ কী হবে, তা নির্ধারণ করা আছে। বোর্ডের ভর্তি ও পরিচালনা-সংক্রান্ত বিষয় নির্ধারণ করা। কিন্তু সরকার সার্কুলারে সেই ক্ষমতা বোর্ডকে দেয়নি।ওই অধ্যাদেশের সঙ্গে মিল রেখে ২০০৯ সালে রেগুলেশন করে এবং সেখানে ৪২ ধারায়কলেজের ভর্তি প্রক্রিয়া অধ্যক্ষের হাতে ন্যস্ত আছে। সে অনুযায়ী সরকারি সার্কুলার এই রেগুলেশনের সঙ্গেও সাংঘর্ষিক। এসব কারণ দেখিয়ে রিট আবেদনটি দায়ের করা হয়।এর আগে গত ৭ মে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০১৭ জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

নীতিমালায় বলা হয়, ২০১৭-১৮ শিক্ষাবর্ষেএকাদশ শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া ৯ মে থেকে শুরু হয়ে ২৬ মে (পুনর্নিরীক্ষণের পর ফলাফল পরিবর্তিতদের ক্ষেত্রে ৩০-৩১ মে) পর্যন্ত চলবে। আবেদন প্রক্রিয়া শেষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম পর্যায়ে নির্বাচিতদের তালিকা বা ফল ৫ জুন প্রকাশ করা হবে। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে ১ জুলাই ২০১৭ তারিখ থেকে।

বিগত কয়েক বছরের মতো এবারও এসএসসির ফলের ভিত্তিতে কলেজে ভর্তি করা হবে। গতবারের মতো এবারও এসএমএসের পাশাপাশি অনলাইনেও আবেদন করা যাবে। তবে এবার প্রার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজের জন্য আবেদন করতে পারবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।