রাণীনগরে মোবাইল থেরাপি সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে কালিগ্রাম ইউনিয়ন পরিষদে বিনা মূল্যে মোবাইল থেরাপি সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে জাতীয় প্রতিবন্দ্বী উন্নয়ন ফাউন্ডেশন সমাজকল্যাণ মন্ত্রনালয় এর অধীনে আত্রাই প্রতিবন্দ্বী সেবা ও সাহায্য কেন্দ্র এই ক্যাম্পেইনের আয়োজন করে।

এ সময় উপস্থিত ছিলেন, কালিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু মন্ডল, ইউপি সদস্য আব্দুল গফুর, মোফাজ্জল হোসেন বাচ্চু, শহিদুজ্জামান রুবিন, মহিলা সদস্য হাফিজা চৌধুরী, প্রতিবন্দ্বী বিষয়ক কর্মকর্তা পিএম কামরুজ্জামান, ফিজিওথেরাপি কন্সালটেন্ট আসাদুজ্জামান, থেরাপি সহকারি নুরুন নাহার, টেকনিশিয়ান জিয়াউর রহমান ও রবিউল ইসলাম প্রমূখ।
ক্যাম্পেইনে ১১২ জন রোগীকে ২৩৯ টি সেবা প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।