সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন মিন্টু কুমার মণ্ডল

মোঃ সোহেল রানাঃ বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সদস্য পদে মনোনয়ন পেলেন সুপ্রীম কোর্ট পূজা উদ্‌যাপন পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট মিন্টু কুমার মণ্ডল। তিনি তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে নির্বাচন করার বিষয়টি নিশ্চিত করে একটি স্ট্যাটাস পোস্ট করেছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) ২০২০ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত প্যানেল ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে পুনরায় সিনিয়র অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিনকে মনোনয়ন দেওয়া হয়েছে আর সম্পাদক পদে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট শাহ্‌ মঞ্জুরুল হক।

সভাপতি-সম্পাদক ব্যতীত অন্যান্য সম্পাদকীয় পদে মনোনয়ন প্রাপ্তরা হলেন, সহ-সভাপতি পদে অ্যাডভোকেট শাকিলা রওশন,মনিরুজ্জামান, সহ-সম্পাদক পদে ব্যারিস্টার ইমতিয়াজ ফারুক, অ্যাডভোকেট বাকির উদ্দিন ভূঁইয়া এবং কোষাধ্যক্ষ পদে ড. মোহাম্মদ এনামুল হক।

এছাড়া সদস্য পদে মনোনীতরা হলেন- অ্যাডভোকেট মো. তারজেল হোসেন, মো. সাফায়েত হোসেন সজীব, মোহাম্মদ জগলুল কবির, মো. মশিউর রহমান, মো. হুমায়ুন কবির, মিন্টু কুমার মণ্ডল ও ব্যারিস্টার মো. কামরুজ্জামান।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের ২০২০-২০২১ সেশনের নির্বাচনের তফসিল এখনো ঘোষণা করা না হলেও আগামী মার্চ মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবার সম্ভাবনা রয়েছে।

কার্যনির্বাহী কমিটির মোট ১৪টি পদে এ নির্বাচনের ভোটগ্রহণ হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।