নড়াইলে পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি : নড়াইলে পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেডে সালাম গ্রহণ করেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম। এ সময় তিনি নিজেই প্যারেড পরিদর্শন করেন। সহকারী পুলিশ সুপার রিপন মৈত্র এর পরিচালনায় ৪ আগষ্ট (রবিবার) সকাল ০৮ টায় জেলা পুলিশ লাইন মাঠে এ প্যারেড অনুষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম (পিপিএম), শেখ ইমরান (সদর সার্কেল, নড়াইল)সহ নড়াইলে কর্মরত পুলিশের সকল ইউনিটের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার সালাম গ্রহণ ও পরিদর্শন শেষে ফোর্সদের উদ্দেশ্যে বলেন, পুলিশ জনগণের বন্ধু এ কথা পুঁথিতে নয় কাজেই প্রমাণ করতে হবে। ভালো কাজে পুরস্কার, খারাপ কাজে তিরস্কার-এ মর্মবাণী পুলিশের প্রতিটি কার্যক্রমে বহাল থাকবে। সেই সাথে যারা উক্ত অনুষ্ঠানে ভালো পোশাক-পরিচ্ছদ পরিধান করে অংশগ্রহণ করেন তাদেরকে পুরস্কৃত করেন। এছাড়াও যারা মাদকের সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা হবে।

সকলকে মাদক, জঙ্গি, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানান। সকল প্রকার অপ্রীতিকর ঘটনা রোধে সকলকে কঠোর নজরদারি রাখার জন্যও নির্দেশনা প্রদান করেন।

তিনি আরও বলেন, পুলিশ ক্ষমতার বলে কাউকে কোনো প্রকার হয়রানি না করে সেদিকেও খেয়াল রাখতে হবে। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে তাকে কঠোর শাস্তি পেতে হবে বলেও হুশিয়ারি প্রদান করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।