আগৈলঝাড়ায় মারীয়া গির্জা উদ্বোধন

আগৈলঝাড়ায় মারীয়া গির্জা উদ্বোধন

আগৈলঝাড়া প্রতিনিধিঃ তারিখঃ ১৩ ডিসেম্বর বরিশালের আগৈলঝাড়ায় বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মারীয়া গির্জা উদ্বোধন হয়েছে।
গতকাল সকালে রাজিহার ইউনিয়নের রাজিহার গ্রামের খ্রীষ্ঠান সমাজের অমলোদ্ভবা কুমারী মারীয়া গির্জা’র উদ্ভোধনী অনুষ্ঠান বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন বিশপ লরেন্স সুব্রত হালদার, বিশেষ অতিথি ফাদার অনল টেরেন্স ডিকস্তা, ফাদার ডেভিড ঘরামী, সিষ্টার নিতু, অঞ্জলী, প্রনালিকা,মিতু, ব্রাদার বার্নাবাস মন্ডল, রাজিহার খ্রীষ্টান সমাজের সাবেক সভাপতি মার্শেল হালদার, কোষাদক্ষ রবিন সরকার প্রমূখ।অনুষ্ঠান সঞ্চলনার সার্বিক দায়িত্বে ছিলেন খ্রীষ্টান সমাজের সভাপতি সাংবাদিক সুশান্ত সরকার শান্ত। উদ্বোধন অনুষ্ঠান শেষে মধ্যরাত প্রর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।