আগৈলঝাড়ায় প্রধানমন্ত্রীর ৭হাজার ২শ ৫০জন দুঃস্থর ঈদ শুভেচ্ছার অর্থ বিতরণ উদ্বোধন

আগৈলঝাড়ায় প্রধানমন্ত্রীর ৭হাজার ২শ ৫০জন দুঃস্থর ঈদ শুভেচ্ছার অর্থ বিতরণ উদ্বোধন

আগৈলঝাড়া প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা হিসেবে প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা প্রদানের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার বাকাল ইউনিয়ন পরিষদ চত্তরে ওই ইউনিয়নের অতিদরিদ্র ও অসহায় দুঃস্থদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।
বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস এর সভাপতিত্বে অর্থ প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা কামরুজ্জামান. ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রমেশ চন্দ্র অধিকারী, সাধারন সম্পাদক শহিদ পাইক . স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার, যুবলীগ সাধারন সম্পাদক অনিমেষ মন্ডল ও পরিষদের সদস্যবৃন্দ।
প্রসংগত, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে উপজেলার জন্য বরাদ্দকৃত ১২লাখ ৫০হাজার টাকার বিপরীতে পাঁচটি ইউনিয়নের প্রত্যেকটিতে ৫৫৫জন করে মোট ২৭৭৫জন দুঃস্থরা নগদ ৪৫০টাকা করে অর্থ সহায়তা পাবেন।
এছাড়াও অন্য পত্রে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ত্রাণ মন্ত্রণালয়ের বিশেষ বিজিএফ বরাদ্দের বিপরীতে রাজিহার ইউনিয়নে ৮৮৭জন, বাকাল ইউনিয়নে ৭২৩জন, বাগধা ইউনিয়নে ৮৪২জন, গৈলা ইউনিয়নে ১২শজন ও রতœপুর ইউনিয়নে ৮২৩জনসহ মোট ৪৪৭৫জন অসহায় দুঃস্থরাও নগদ ৪৫০টাকা করে অর্থ সহায়তা পাবেন। দুই বরাদ্দে সর্বমোট ৭২৫০জন অসহায় ও দুঃস্থরা নগদ ৪৫০টাকা করে অনুদানের অর্থ পাবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।