আগৈলঝাড়া(বরিশাল) সংবাদদাতাঃ অভিনব প্রতারনার ফাঁদে পড়ে আগৈলঝাড়ার এক যুবকের ৫০ হাজার গচ্ছা গেছে। জানাগেছে ১৩ই আগষ্ট উপজেলার রাজিহার ইউনিয়নের বাটরা গ্রামের লক্ষন গাইনের কলেজ পড়–য়া ছেলে প্রতীক গাইন (১৯) এর মোবাইল নাম্বারে মোটা অংকের অফার আসে।
ওই অফারের ফাঁদে পরে বাটরা বাজারের নিকুঞ্জ গাইনের বিকাশ এজেন্ট এর দোকান থেকে শনিবার সন্ধায় ০১৮৭৯৮১৮৮৮৬৩ নম্বরে ২৫ হাজার ও ০১৮৭৯৯৫১০৬৮ নম্বরে ২৪ হাজার ৮ শত টাকা পাঠিয়ে দিলেও অফারের আর দেখা মিলেনি। এঘটনায় এলাকায় ব্যাপক তোলপারের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আগৈলঝাড়া থানায় ভার প্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন লিখিত অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।