আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়া সীমান্তবর্তী পীরেরপাড় গ্রামে তুচ্ছ ঘটনার জের ধরে মহিলা ও শিশুসহ আহত হয়েছে ৫ জন। এদের মধ্যে গুরুতর আহত ৩জনকে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সূত্রে জানা গেছে, পীরেরপাড় গ্রামের রতন মজুমদার ও সুরেন মজুমদারের মধ্যে দীর্ঘদিন যাবৎ পারিবারিক বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় ২ ফেব্রুয়ারী তুচ্ছ ঘটনার জের ধরে সুরেন ও তার স্ত্রী চিনু রানী ও ছেলে সাগর হামলা চালিয়ে রতন, তার স্ত্রী রাজ লক্ষী ও শিশু পুত্র নিরবকে পিটিয়ে আহত করে। এর আগেও রতনের বৃদ্ধ বাবা ধীরেনের উপর হামলা চালায় সুরেনের পরিবার। এঘটনায় আইনী পদক্ষেপ গ্রহনের প্রস্তুতি চলছে।


