মেহেরপুরের কুতুবপুরে সাবেক এমপি প্রফেসর মান্নান-এর পক্ষে মোটর সাইকেল শোভাযাত্রা

মেহের আমজাদ, মেহেরপুর (২৪-১১-১৭) মেহেরপুর সদর উজেলার কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নানের পক্ষে মোটর সাইকেল শোভাযাত্রা বের করা হয়েছে।

শুক্রবার বিকালে মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক খলেদুজ্জামান খান ডালিমের নেতৃত্বে  ওই শোভাযাত্রা বের করা হয় ।

শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে অংশ গ্রহন করেন মেহেরপুর সদর থানা শ্রমিকলীগের সভাপতি সাজেদুর রহমান সাজু, মেহেরপুর শহর স্বেচ্ছা সেবকলীগের সভাপতি কামাল হোসেন জুয়েল, যুবলীগ নেতা হেলু, মিরাজ, খোকন, স্বেচ্ছা সেবকলীগ নেতা মিনহাজুল,শফিকুল ইসলাম খোকা,মাসুদ সহ প্রফেসর আব্দুল মান্নানের সমর্থকরা মোটর সাইকেল শোভাযাত্রায় অংশ গ্রহন করে। এ সময় এলাকার স্থানীয় নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেন শোভাযাত্রায় অংশ গ্রহনকারী নেতৃবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।