আগৈলঝাড়ায় ডাকাত ও পুলিশের গোলাগুলি

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ
বরিশালের আগৈলঝাড়ায় ডাকাতির প্রস্তুতি কালে পুলিশের সাথে ডাকাতদের গোলাগুলি হয়েছে। এতে ওই এলাকার সাধারন লোকজন আংকিত হয়ে পরে। তবে কোন হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের মিশ্রীপাড়া বাজারে সোমবার রাত ২টায় একদল ডাকাত বাজার ডাকাতির প্রস্তুতি নেয়। গোপন সংবাদের ভিত্তিতে ওই রাতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মনিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনা স্থলে গেলে ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের উপর গুলি বর্ষন করতে থাকে। পুলিশও তাদের প্রতিহত করতে গুলি বর্ষন করতে থাকে। গোলাগুলির এক পর্যায়ে ডাকাত দল পিছু হটে পালিয়ে যায়। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। গভীর রাতে গোলাগুলি শব্দ পেয়ে ওই এলাকার সাথারন লোকজন আংকিত হয়ে পরে।

 

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।