× Banner
সর্বশেষ
নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করছে সরকার – ভারপ্রাপ্ত স্পিকার চাকরি না খুঁজে কর্মসংস্থান সৃষ্টিকারী হোন – মির্জা ফখরুল দক্ষিণ কোরিয়া ও আরব আমিরাতের সঙ্গে এফটিএ আলোচনা শেষ পর্যায়ে – বাণিজ্যমন্ত্রী আগামী বিশ্বকাপে বিজ্ঞাপন থেকে বড় মুনাফার লক্ষ্য সরকারের: তথ্যমন্ত্রী কৃষিভিত্তিক শিল্প ও অ্যাগ্রো বিজনেসে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সরকারি দেবেন্দ্র কলেজের গৌরবময় ঐতিহ্যের কথা তুলে ধরলেন পর্যটনমন্ত্রী বাংলাদেশকে উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য সরকারের: প্রযুক্তিমন্ত্রী আবহাওয়ার সতর্কবার্তাবঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২৭ জুলাই থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আগৈলঝাড়ায় ঝুঁকিপূর্ন স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদের প্লাষ্টার খসে দূর্ঘটনার আশংঙ্কা

admin
হালনাগাদ: বুধবার, ১৭ আগস্ট, ২০১৬

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঝুঁকিপূর্ন ভবন ধসে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনার আশংঙ্কা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন দফতরে একাধিকবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঝুঁকিপূর্ন ভবন ভেঙ্গে নতুন ভবন নির্মানের আবেদন করা সত্ত্বেও টনক নরেনি উর্ধতন কর্তৃপক্ষের।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৯৭২ সালে প্রতিষ্ঠার পর উপজেলা হাসপাতালটিতে ২০০৯ সালে নামমাত্র কিছু সংস্কার কাজ করা হয়েছিল। ভবনটি এখন এতোই ঝুঁকিপূর্ন যে নীচতলার ডাক্তার চেম্বার, ২য় তলায় পুরুষ ওয়ার্ড ও মহিলা ওয়ার্ডের চিকিৎসক ও রোগীরা সবসময় আতংকে থাকেন। প্রতিদিনই হাসপাতালের ছাদের প্লাষ্টার খসে পড়ে আগত রোগীরা প্রায় সময়ই আহত হচ্ছে।

গতকাল সকালে হাসপাতালের ২য় তলায় পুরুষ ওয়ার্ডের বাথরুমে ছাদের বড় একটি অংশ ভেঙ্গে পরে। একটুর জন্য প্রানে বেঁচে যায় এক রোগী। নীচতলার ভবনের দেয়াল ফেটে গ্রীল ভাজ হয়ে গেছে। তারপরেও নজরে আসেনি কোন কর্তৃপক্ষের। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলতাফ হোসেন জানান, আমরা হাসপাতালে ছাদের প্লাষ্টার খসে পড়ার ব্যাপারে বরিশাল সিভিল সার্জন ও স্বাস্থ্য প্রকৌশল বিভাগকে চিঠি দিয়ে অবগতি করেছি।


এ ক্যটাগরির আরো খবর..