× Banner
সর্বশেষ
সড়কের পাশে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা গার্ডকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য – শামা ওবায়েদ রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর জলবায়ুর নিষ্ঠুর শাস্তি মানচিত্র থেকে মুছে যাওয়ার ঝুঁকিতে দক্ষিঞ্চল, লাখো মানুষের অস্তিত্বের লড়াই ঝিনাইদহে ৪ হাজার কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ মধুখালী উপজেলার বাগাট বাজারে পচা মাংস বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ,ব্যবসায়ীকে জরিমানা পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান – পরিবেশমন্ত্রী উপকূলের শ্যামনগরে আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মাদারীপুরে ‘পদ্মা পাড়ে জীবন যুদ্ধ’ শীর্ষক বন্যা ও দুর্যোগ মোকাবিলা মাঠ মহড়া অনুষ্ঠিত পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন

আগৈলঝাড়ায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ আহত ৩জন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০১৭

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ  বরিশালের আগৈলঝাড়ায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রীসহ আহত হয়েছে ৩জন। গুরুতর আহত ২জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার গ্রামের ফজলে করিম পাইকের ছেলে সেলিম হোসেন পাইক (৫০) এর সাথে তারই সৎ ভাই সোবাহান পাইকের সাথে জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে।

পূর্ব বিরোধের জের ধরে সোমবার দুপুরে সেলিম পাইকের স্ত্রী তাসলিমা বেগম (৪৮) বাড়ির সামনে রাস্তা দিয়ে যাবার সময় সোবাহান পাইক ও তার পরিবারের লোকজন অকথ্য ভাষায় গালাগালি করলে রাতে তাসলিমা বেগম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

তাসলিমা ও তার স্বামী সেলিম থানা থেকে বের হয়ে বাড়ি যাবার পথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সোবাহান পাইক, কালাম পাইক, জামাল পাইক, সাইফুল, সোহাগসহ ১০/১২জন মিলে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়ার কারনে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর আহত করে।

এসময় তাদের ছেলে শাওন পাইককেও(২৭) মারধর করে ঘরে ব্যাপক লুটপাট চালায় এবং তাদের ঘরের মধ্যে অবরুদ্ধ করে রাখে বলে অভিযোগ করেন আহতরা।

এসময় তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায় এবং স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এঘটনায় সোমবার রাতে তাসলিমা বেগম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।


এ ক্যটাগরির আরো খবর..