× Banner
সর্বশেষ
বিরোধীদের সমালোচনার মাঝেও মোদীর পাশে NDA শরিকরা, প্রশংসায় পবন কল্যাণ ও নাইডু এমবিউমোর জোড়া গোলে স্ন্যাপড্রাগন কাপ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টারের কাছে ট্রফি হারাল সিটি যেসব এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, ৩ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ২ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ আগস্ট (১৬ শ্রাবণ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী

আগৈলঝাড়ায় জগন্নাথদেবের মন্দির উদ্বোধন

admin
হালনাগাদ: সোমবার, ২০ জুন, ২০১৬

প্রবীর বিশ্বাস ননী আগৈলঝাড়া থেকেঃ সম্প্রদায়িক সম্প্রতির বাংলাদেশে কতিপয় বিপথগামী লোক নিজেদের স্বার্থ কায়েমে মানুষ হত্যা করে নৈরাজ্য সৃষ্টি করছে। দেশের শান্তি শৃঙ্খলা ও ধর্মীয় সম্প্রতি বজায় রাখতে সকল শান্তি প্রিয় মানুষকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসতে হবে। প্রশাসনকে সহযোগিতা করে ধর্মীয় প্রতিষ্ঠানসহ এলাকার আইন শৃঙ্খলা নিজেদেরই সুরক্ষা করতে হবে।

সোমবার দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরে নবনির্মিত শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে অগ্রনী ব্যাংকের পরিচালক এ্যাড. বলরাম পোদ্দার এসব কথা বলেন। ঢাকার কেন্দ্রিয় ইস্কন মন্দিরের সাধারন সম্পাদক শ্রী চারু চন্দ্র দাস ব্রহ্মচারী নবনির্মিত মন্দির উদ্বোধনী ভাষনে তিনিও সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে পুরোহিত ও ধর্মপ্ররচারকদের উপর হামলা ও হত্যাকান্ডের ঘটনায় উদবেগ প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন রুপানুগ গৌর দাস, জ্যোতিশ্বর গৌর দাস, নিধি কৃষ্ণ দাস, সুখ নিতাই গৌর দাস, অচিত গৌর দাস, দ্বিজমনি গৌর দাস, বার্থী শ্রী শ্রী তারা মায়ের মন্দিরের সভাপতি সান্তানু ঘোষ, কোষাদক্ষ মনিমোহন পাত্র, বরিশাল মহানগর পুজা উৎযাপন কমিটির সভাপতি নারায়ন চন্দ্র দে নারু। অনুষ্ঠানে বিভিন্ন স্থান থেকে কয়েক শত ধর্মানুরাগী  নারী পুরুষ অংশ গ্রহন করে।


এ ক্যটাগরির আরো খবর..