আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা: আগৈলঝাড়ায় মৎস্য বিভাগের উদ্যোগে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার রাজিহার ইউনিয়নের কালাইয়া-বাশাইল উন্মুক্ত বিলে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা তপন কুমার মজুমদার, মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দোলন চন্দ্র রায়, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদারসহ মৎস্য বিভাগের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। মৎস্য কর্মকর্তা তপন কুমার মজুমদার জানান উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪টি উন্মুক্ত জলাশয় ও ৪টি প্রতিষ্ঠানের পুকুরসহ মোট ৮টি জলাশয়ে ৩৩৩ দশমিক ৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

