বরিশালের আগৈলঝড়ায় আওয়ামীলীগের সাধারণ সম্পাদকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায় গতকল ৪ জুন বাগধা ইউনিয়নের চাঁদত্রিশীরা গ্রামের কাশেম বাহাদুরের ছেলে ইকবাল বাহাদুর থানায় মামলা(মামলা নং-২) দায়ের করেন।
গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে মৃত মবিন বাহাদুরের ছেলে আসামি মো.ইউনুস বাহাদুর (৬০) কে গ্রেফতার করেন পুলিশ। গ্রেফতারকৃত মো. ইউনুস বাহাদুর উপজেলার বাগধা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এ বিষয়ে এসআই সেলিম রেজা বলেন মোঃ. ইকবাল বাহাদুর মারামারি নিয়ে মামলা দায়ের করেন। মামলার আসামি মো.ইউনুস বাহাদুরকে গতকাল রাতে গ্রেফতার করা হয়। আজ শুক্রবার আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




