× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

আগে নিচে ছিলাম, এখন উপরে: অর্থমন্ত্রী

admin
হালনাগাদ: বুধবার, ২১ মার্চ, ২০১৮

বাংলাদেশ এখন পাতাল থেকে আসমানে উঠেছে। আগে নিচে ছিলাম, এখন ওপরে উঠেছি এবং আরও উঠবো। বাংলাদেশের এই অর্জন ধুমধামের সঙ্গে সেলিব্রেট করবো না কেন? বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বুধবার সকালে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের অভিযাত্রায় এগিয়ে চলেছে বাংলাদেশ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমরা দেখিয়ে দিয়েছি আমরা পারি। আমরা উঠেছি আরও ওপরে যাব। আমাদের দায়িত্ব আছে আমরা সেটা পালন করছি। আমাদের দায়িত্ব হচ্ছে যারা আমাদের চেয়ে খারাপ অবস্থায় তাদের জন্যে জায়গা ছেড়ে দেয়া। জাতিসংঘ আমাদের যে এলডিসি হিসেবে রেগুলেশন দিয়েছে। কিন্তু আমরা কিছু ক্ষেত্রে এর সুবিধা পাব।’

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ এলডিসি (স্বল্পোন্নত) থেকে উন্নয়নশীল দেশ হওয়ায় ২০ তারিখ থেকে উৎসব শুরু হয়েছে। এই উৎসব চলবে ২৬ মার্চ পর্যন্ত।  প্রধানমন্ত্রী এই অর্জনের রূপকার।  আগামী ২২ মার্চ সকালে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হবে।  ওইদিন দুপুরের পর থেকে রাজধানীর ৯টি অঞ্চল থেকে জনগণ সহকারে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জমায়েত হবে বিকেল ৩টার মধ্যে।  সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।  প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন।

তিনি আরও বলেন, আগামী ২৬ তারিখ পর্যন্ত সরকারের সব দপ্তর থেকে জনগণকে যেকোনও একটি সেবা ফ্রি দেওয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা মধ্য আয়ের দেশ হয়েছি এই ঘোষণা পেয়েছি ১৭ তারিখ। এটি বাস্তবায়ন হবে ২০২৪ সালে। এই মধ্যবর্তী ছয় বছর জাতিসংঘের কাছে আমরা এলডিসি হিসেবেই থাকবো। তবে বিশ্ব ব্যাংকের কাছে আমরা ইতোমধ্যেই উন্নয়নশীল দেশ হয়েছি।

তিনি আরও বলেন, আগামী ২৬ তারিখ পর্যন্ত সরকারের সব দপ্তর থেকে জনগণকে যেকোনো একটি সেবা ফ্রি দেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক সমন্বয়ক আবুল কালাম আজাদ, ইআরডি সচিব শফিকুল আজম।


এ ক্যটাগরির আরো খবর..