× Banner
সর্বশেষ
বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

আগুন লেগে প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা ক্ষতি

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/pura-cow-pic.jpg

মধুখালী প্রতিনিধিঃ দিবাগত রাত প্রায় ৯টা ৩০মিনিটের সময় ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের কোমরপুর গ্রামের মোঃ ইদ্রিস শেখ পিতাঃ তুফান শেখ এর বাড়ীর গোয়ালঘর আগুন লেগে পুড়ে যায়।

আগুন লেগে ১টি গোয়ালঘর ও ঘরে থাকা ১টি এড়ে গরু পুড়ে যায়। সংবাদ পেয়ে মধুখালী ফায়ার সার্ভিস এবং আশে পাশে লোকজন এসে আগুন নিয়ন্ত্রন করে। আগুনে পুড়ে এদের প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। আগুন লাগার সংবাদ শুনে বুধবার তাৎক্ষনিক কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) ও ইউ.পি. সদস্য মোঃ হাবিবুর রহমান মোল্যা সহ গন্যমান্য ব্যক্তিবর্গ পুড়া বাড়ী পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারের চেয়ারম্যান সমবেদনা জানান। তিনি বলেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা মনোয়ারকে জানানো হয়েছে।

তবে তিনি নিজে এবং সরকারীভাবে ক্ষতিগ্রস্থ পরিবারের সাহায্যের ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন। পরিবারের মাধ্যমে জানা যায় মশার কয়েল থেকে গোয়াল ঘরে আগুনের সূত্রপাত।


এ ক্যটাগরির আরো খবর..