আগারগাঁও-মতিঝিল রুটে মেট্রোরেল সাময়িক চলাচল বন্ধ

আগারগাঁও-মতিঝিল রুটে মেট্রোরেল সাময়িক চলাচল বন্ধ রয়েছে। এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল একটি সুত্রে বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছে

জানা গেছে, ত্রুটি সারানোর আগ পর্যন্ত এ পথে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

আগারগাঁও-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল বন্ধ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইন্টেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ বলেন,  ওই পথে ত্রুটির কারণে সাময়িক সমায়ের জন্য ট্রেন চলাচল বন্ধ হয়েছে।

এটা ঠিক করতে সময় লাগবে। মেট্রোরেল আপাতত আগারগাঁও (উত্তরা থেকে) পর্যন্ত চালাচল করছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।