× Banner
সর্বশেষ
ন্যায়ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর ঈদের দিনে জাতীয় ঐক্য ও সমৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদুল আজহার নামজ শেষে বাবা ও মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত, দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহায় কুরবানী: জেনে নিন পূর্ণাঙ্গ বিধিবিধান

আগামী ৩-৫ বছরের মধ্যে অন্যতম একটি শক্তিশালী ও লাভজনক প্রতিষ্ঠান হবে পদ্মা ব্যাংক-তারেক রিয়াজ খান

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
শক্তিশালী ও লাভজনক প্রতিষ্ঠান হবে পদ্মা ব্যাংক

উৎসবমুখর পরিবেশে উদযাপিত হল পদ্মা ব্যাংক লিমিটেডের টাউন হল মিটিং। বৃহস্পতিবার ২৪ মার্চ,রাজধানীর বিজিবি ব্যাঙ্কেট হলে অনুষ্ঠিত হয় এই সভা। চতুর্থ প্রজন্মের ব্যাংকটির নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খানকে স্বাগত জানানো হয় এই টাউন হলে।
২০২২ সালে পদ্মার প্রতিপাদ্য “ দ্যা ফিউচার হরাইজন ” উন্মোচন করা হয় সভায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান। ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত।
ড. চৌধুরী নাফিজ সরাফাত পদ্মা ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খানকে স্বাগত জানিয়ে বক্তব্য শুরু করেন এবং প্রতিযোগিতামূক ব্যাংকিংখাতে সফলভাবে এগিয়ে যাবার পরামর্শ দেন। আর কর্মীদেরকে নিজ নিজ জায়গা থেকে সহযোগীতা করার আহবান জানান চেয়ারম্যান।
টাউন হল মিটিংয়ে, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান তার তিন বছরের অপারেশনাল, কৌশলগত ও স্ট্র্যাটেজিক কর্মপরিকল্পনা তুলে ধরেন।

তিনি বলেন, পদ্মা ব্যাংকের একদল মেধাবী, তরুণ ও উজ্জীবিত লড়াকু কর্মীবাহিনীকে সঙ্গে নিয়ে আমি আমাদের সম্মানিত গ্রাহক, নিয়ন্ত্রকসংস্থা ও শেয়ারহোল্ডারদের আস্থা অর্জনের অঙ্গীকার করছি। তিনি আরো বলেন, ব্যবসার উন্নতি, ঝুঁকি নিয়ন্ত্রন এবং অপারেশনাল ও আধুনিক প্রযুক্তির মৌলিক বিষয়গুলোতে গুণগতমানের উন্নয়ন সাধনের মাধ্যমে, আগামী ৩-৫ বছরের মধ্যে অন্যতম একটি শক্তিশালী ও লাভজনক প্রতিষ্ঠান হবে পদ্মা ব্যাংক।

তিনি জোর দিয়ে বলেন, ডিজিটাল ও প্রযুক্তির রূপান্তরের মাধ্যমে ভবিষ্যৎতের পথে এগিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য। তারেক রিয়াজ খান আরো বলেন-একটি দক্ষ ও পেশাদার পরিচালনা পর্ষদ এবং মেধাবী কর্মকর্তা- কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম এবং আন্তরিক প্রচেষ্টায় পদ্মা ব্যাংক এতদূর পথ পাড়ি দিয়েছে, এখন সময় এসেছে রূপান্তরের মাধ্যমে সামনে এগিয়ে যাবার।”

পদ্মা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আহসান চৌধুরী ও সিওও (চিফ অপরেটিং অফিসার), CAMLCO এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মনোনীত জাবেদ আমিন- সহ ব্যাংকের অন্যান্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সকল শাখা প্রধান এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের অফিসাররা উপস্থিত ছিলেন টাউন হলে।

সরকারী সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ব্যাংক ও আইসিবির মূল মালিকানায় পরিচালিত চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক লিমিটেড দেশজুড়ে ৫৮টি শাখার মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং সেবা দিয়ে আসছে।


এ ক্যটাগরির আরো খবর..