× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

আগামী ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না ফ্যাসিষ্ট আওয়ামী লীগ -নুরুজ্জামান লিটন

Kishori
হালনাগাদ: শনিবার, ২২ মার্চ, ২০২৫
ক্ষমতায় আসতে পারবে না

দীর্ঘ ১৭ টি বছর ফ্যাসিস্ট প্রধান শেখ হাসিনার নেতৃত্বে যে ভাবে অন্যায় অত্যাচার লুন্ঠন খুন হত্যা গুম হয়েছে তাতে জনগন তাদের প্রতি আস্থা হারিয়েছে। আর শেষ পর্যন্ত খুনি হাসিনা দেশ থেকে পলাতে বাধ্য হয়েছে। আর ১০০ বছরের মধ্যে ও বাংলাদেশে ক্ষমতায় আসতে পারবে না ফ্যাসিস্ট আওয়ামী লীগ। বলেছেন শার্শা উপজেলা বিএনপির  সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন।
শুক্রবার (২১ মার্চ) বিকাল ৫ ঘটিকার সময়  বড়আঁচড়া মাদ্রাসা মাঠে বেনাপোল পৌর সভার ৯ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি)’র ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে তিনি এসব কথা বলেন।
ইদ্রিস আলী ইদুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে নুরুজ্জামান লিটন আরও বলেন, স্বাধীন সার্বোভৌম স্বাধীন বাংলাদেশকে এই খুনি হাসিনা ২ হাজার বছর পিছিয়ে দিয়েছে। সে তার দল এবং তার পরিবার যে ভাবে এদেশে লুটপাট করেছে তাতে দেশের ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে। দেশের নতুন প্রজন্ম এই ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকারের নিকট থেকে শিখেছে খুন, ধর্ষন, লুটপাট। আমাদের সকল নেতা কর্মীকে সজাগ থাকতে হবে যেন আবার মাথা চড়া দিয়ে না উঠতে পারে এই জনবিচ্ছিন্ন আওয়ামীলীগ। দেশে একটি ষড়যন্ত্রকারীরা স্বপ্ন দেখছে আবার শেখ হাসিনা ফিরে আসবে এবং রাষ্ট্র ক্ষমতায়  আসবে। তাই আমি ওই ষড়যন্ত্রকারিদের হুশিয়ার করে দিতে চাই স্বপ্ন দেখবেন না। স্বপ্ন স্বপ্ন থেকে যাবে। কারন এদেশে মানুষ তার পিতার ১৯৭২ থেকে ১৯৭৫ এর শাসন ব্যবস্থাও দেখেছে। সে সময়ও একই কায়দায় দেশকে শাসন করতে গিয়ে শেখ মুজিবকে ও পৃথিবী থেকে হারিয়ে যেতে হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ও বক্তব্য রাখেন বেনাপোল পৌর বিএনপির সাধারন সম্পাদক আবু তাহের ভারত, সিনিয়ার সহসভাপতি আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আহাদ আলী, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান, পৌর বিএনপির সিনিয়ার যুগ্ম  সাধারণ সম্পাদক মেহের উল্লাহ মেম্বার,
শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক সহিদ আলী , উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু,বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান বাবু, বেনাপোল পৌর বিএনপির খাদ্য বিষয়ক সম্পাদক মিলন হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আতাউর রহমান,বেনাপোল পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম শহিদ,  ৯ নং বড়আঁচড়া বিএনপির সভাপতি ইদ্রিস আলী ইদু, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহামন, ছাত্র দলের আহবায়ক শরিফুল ইসলাম চয়ন, পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক স্বপন,শার্শা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..