আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে ভারতীয় ভিসার আবেদন

আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে ভারতীয় ভিসার আবেদন

ভারতের ভিসার আবেদন প্রায় ১ মাস ১০ দিন বন্ধ থাকার পর পুনরায় ওই কেন্দ্রগুলো খোলা হচ্ছে।  আগামীকাল বুধবার (১১ আগস্ট) থেকে চালু শুরু হবে বাংলাদেশীদের জন্য ভারতীয় ভিসা আবেদন।

আজ মঙ্গলবার (১০ আগস্ট) ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য জানায়।

ভারতীয় হাইকমিশন জানায়, বুধবার থেকে বাংলাদেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে ওই কার্যক্রম শুরু হবে। এজন্য কোনো ধরনের অনুমতি বা অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হবে না।

পর্যটন ভিসা ছাড়া সব ধরনের আবেদন করা যাবে ওই কেন্দ্রগুলোতে।

ভারতীয় স্টেট ব্যাংকের ব্যবস্থাপনায় দেশে ১৫টি ভিসা আবেদন কেন্দ্র রয়েছে।

নিচে কেন্দ্রগুলোর তালিকা দেওয়া হলো ঢাকা (যমুনা ফিউচার পার্ক), যশোর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বগুড়া, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা।

গত ১ জুলাই থেকে বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত লকডাউনের পরিপ্রেক্ষিতে সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধের ঘোষণা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।