সমগ্র দেশের কৃষক সমবায়ীদের একমাত্র প্রতিনিধি মোঃ ইসরাফিল আলম এমপিকে বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কমিটিতে দেখতে চায় সারা বাংলাদেশের কোটি কোটি কৃষক সমবায়ী।
অসীম ধৈর্য আর কাজের মানুষের অপর নাম রানীনগর-আত্রাইবাসীর প্রাণের নেতা, বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের চেয়ারম্যান জনাব মোঃ ইসরাফিল আলম এমপি।
গণমানুষের নেতা হিসাবে ইসরাফিল আলম ঝুঁকি নিয়ে বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার সহিত সাধারণ মানুষের মুক্তি এনে দিয়েছেন। সর্বহারা, জে এম বি’র হাত থেকে মানুষকে মুক্ত করেছেন তিনি। হত্যা, চাঁদাবাজী, লুটপাট, নির্যাতনের কবল থেকে মুক্ত করে আত্রাই রাণীনগরের মানুষকে মৌলিক আধিকার ফিরিয়ে দিয়েছেন তিনি। স্বাধীনতার পরর্বতী অপেক্ষাকৃত পিছিয়ে পড়া আত্রাই রাণীনগরকে এগিয়ে নেওয়ার একটা বড় চ্যালেঞ্জকে অতিক্রম করতে সক্ষম হয়েছেন জননেতা ইসরাফিল আলম।
বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৩ এবং অভিবাসন সম্পর্কিত বৈশ্বিক চুক্তি প্রণয়নে জাতিসংঘের সম্মেলন সমূহে প্যানেলিস্ট এবং পার্টিসিপেন্ট হিসেবে সম্মানিত হয়েছেন তিনি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সমগ্র দেশের কৃষক সমবায় সমিতিকে কার্যকর ও গতিশীল করার জন্য দিন রাত কাজ করে যাচ্ছেন তিনি।
দেশকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে প্রতিনিয়ত কাজ করেছেন পল্লীবান্ধব জননেতা ইসরাফিল আলম। তাকে বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কমিটিতে স্থান দিলে কৃষক সমবায়ীদের প্রতিনিধিত্ব যেমন নিশ্চিত হবে তেমনি সমবায়ীদের কল্যানে আরো বেশী কাজ করার সুযোগ সৃষ্টি হবে।



