আওয়ামীলীগ সরকার উন্নয়নে বিশ্বাসী -এমপি মিলাদ গাজী

আওয়ামীলীগ সরকার উন্নয়নে বিশ্বাসী -এমপি মিলাদ গাজী
হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও রেলওয়ে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি বলেছেন, শেখ হাসিনার সরকার দেশের উন্নয়নে বিশ্বাসী এ কারনেই দেশে উন্নয়নের জোয়ার বইছে। সরকারের উন্নয়নে জনগন যখন শেখ হাসিনার নেতৃত্বের প্রতি দিনদিন ঐক্যবদ্ধ হচ্ছেন তখন বিরোধী দল সমুহের গায়ে জ্বালা ধরে যাচ্ছে। কোন পথ না পেয়ে তারা নানা ষড়যন্ত্রের চেষ্টা করছে। জামায়াত শিবির ও বিএনপির দেশ বিরোধী ষড়যন্ত্র জনগনকে প্রতিহত করবে।
তিনি ৪ মার্চ শনিবার নবীগঞ্জ উপজেলার ১নং বড় ভাকৈর পশ্চিম ইউনিয়ন পরিষদ ও ইনিয়ন আওয়ামীলীগ আয়োজিত উন্নয়ন সভা ও টিউবওয়েল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  উপরোক্ত কথাগুলো বলেন।
ইউনিয়নপরিষদ চেয়ারম্যান  রঙ্গ লাল দাস এর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের  সাধারণ সম্পাদক গৌতম কুমার দাশের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারিয়ার, থানার অফিসার ইনচার্জ ডালিম আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু,সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান,
 কৃষক লীগের সাবেক সভাপতি ছানু মিয়া, ১নং ইউপি, আওয়ামীলীগের সভাপতি সমর চন্দ্র দাশ,ইউনিয়ন  মহিলা আওয়ামীলীগ সভাপতি আভা রাণী দাশ, সাধারণ সম্পাদক নাজমা বেগম প্রমুখ। এ সময়  উক্ত ইউনিয়নের সর্বস্তরের নের্তৃবৃন্দ উপস্তিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।