মেহেরপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় মেহেরপুর শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহা উদ্দীন নাসিম এমপি ও প্রধান বক্তা খুলনা বিভাগীয় আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি পতাকা উত্তোলন করেন
। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আমিনুল আলম এমপি, পারভীন জামান কল্পনা এমপি, গ্লোারিয়া ঝর্ণা এমপি, গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মেহেরপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেকের সঞ্চালনায় সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলনের সভাপতি মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি।
সম্মেলনে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। উল্লেখ্য দীর্ঘ ৭ বছর পরে মেহেরপুর জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। সম্মেলনে (ভার্চুয়্যাল) উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।





