আইনমন্ত্রীর শোক অ্যাডভোকেট পিসি গুহের মৃত্যুতে

আইনমন্ত্রীর শোক অ্যাডভোকেট পিসি গুহের মৃত্যুতে

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী  বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট পরিমল চন্দ্র গুহর (পি.সি.গুহ) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

আইনমন্ত্রী আজ শোকবার্তায় বলেন, পিসি গুহ  ছিলেন একজন দক্ষ, অভিজ্ঞ ও নির্ভীক আইনজীবী। তাঁর মৃত্যুতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি একজন অভিজ্ঞ আইনজীবীকে হারালো।

শোকবার্তায় মন্ত্রী পিসি গুহের আত্মার শান্তি  কামনা করেন  এবং তাঁর  শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।