× Banner
সর্বশেষ
দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে – সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষা মন্ত্রীর বাস ভাড়া বাড়লো সরকার; প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা

সকাল ১০ টা থেকে ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে ভোট গণনা শুরু

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০

সকাল থেকে ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২০-২১ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে ভোট গণনা শুরু হয়েছে।

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা ২৫ মিনিটে শুরু হয় ভোট গণনা। এর আগে গতকাল বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে শেষ হয় দুই দিনব্যাপী ভোটগ্রহণ। শুরু হয় গত বুধবার। ভোটগ্রহণ চলে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

এবার ১৮ হাজার ১৫০ জন ভোটারের মধ্যে প্রথম দিনে তিন হাজার ৭৮০টি ভোট পড়ে। গতকাল ভোট পড়ে পাঁচ হাজার ৫১৯। মোট ৯ হাজার ২৯৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র আইনজীবী মুন্সী ফখরুল ইসলাম।

নির্বাচনে কার্যকরী পরিষদের ২৩টি পদে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সাদা প্যানেল নিয়ে এবং বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী ঐক্য প্যানেল নীল প্যানেল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। দুই প্যানেলে মোট ৪৬ জন প্রার্থী রয়েছেন।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের (সাদা প্যানেল) সভাপতি পদে মো. মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক পদে মো. আহসান তারিক প্রার্থী হয়েছেন। অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে (নীল প্যানেল) সভাপতি পদে মো. ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক পদে মো. হোসেন আলী খান (হাসান) প্রতিদ্বন্দ্বিতা করছেন।


এ ক্যটাগরির আরো খবর..