× Banner
সর্বশেষ
জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

আইএস সার্জারি অতিরিক্ত ওজন কমাতে

admin
হালনাগাদ: সোমবার, ২৫ জুলাই, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: ওজন কমানোর জন্য রয়েছে অনেক ধরনের সার্জারি। এর মধ্যে একটি গ্যাসট্রিক বাইপাস সার্জারি। গ্যাসট্রিক বাইপাস সার্জারি ১০ বছর পরেও ওজনাধিক্যে ভোগা মানুষের ওজন কমিয়ে রাখতে বেশ কার্যকর। এ ছাড়া অনান্য জীবনঘাতী রোগ যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, গাঁটের রোগ, স্লিপ এপনিয়ার সমস্যাও কমায় এই সার্জারি। ডেইলি মেইলে প্রকাশিত হয়েছে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন।

ইউনিভার্সিটি ভার্জিনিয়া স্কুল অব মেডিসিনের ড. জে হান্টার মেহাফি বলেন, এটা কেবল মানুষের ওজনই কমায় না। এটা শরীরের জন্যও অনেক উপকারী।

এই গ্যাসট্রিক বাইপাসে ওজন কমাতে সার্জনরা পাকস্থলীর অংশ বের করেন এবং অন্ত্রের সঙ্গে একটি নতুন পথ তৈরি করে দেন।

বড় একটি ডাটা ব্যবহার করে ড. মেহাফি ও তাঁর সহকর্মীরা দেখেছেন, ১৯৮৫ থেকে ২০১৪ সালের মধ্যে এক হাজার ৮৭ জন রোগী স্থূলতার জন্য গ্যাসট্রিক বাইপাস সার্জারি করেন। ১০ বছর পর এঁদের মধ্যে ৬৫১ জন রোগীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়। এর মধ্যে বেশির ভাগই নারী। আর এঁদের বয়স সাধারণত চল্লিশের ওপর।

দেখা গেছে, সার্জারির দুই বছর পর রোগীরা বাড়তি ওজনের ৭৪ ভাগ কমাতে পেরেছেন। ১০ বছরের মধ্যে অন্তত বাড়তি ওজনের ৫০ ভাগের বেশি কমাতে পেরেছেন।

সার্জারির সময় ৪১ ভাগ রোগী ছিলেন ডায়াবেটিসে আক্রান্ত, ২৫ ভাগ লোক হৃদরোগ, ৫৯ ভাগ উচ্চ রক্তচাপ, ৩৬ ভাগ লোকের ছিল স্লিপ এপনিয়া।

১০ বছর পর ১৮ ভাগ লোকের কেবল ছিল ডায়াবেটিস। ১৬ ভাগের রয়েছে হৃদরোগ, ৪৭ ভাগের উচ্চ রক্তচাপ এবং ১৬ ভাগ স্লিপ এপনিয়া। গাঁটের রোগ নেমে গেছে ৬১ ভাগ থেকে ৩২ ভাগে। রিফ্লাক্স রোগ নেমে গেছে ৩৮ থেকে ২৯ ভাগে।

‘এর উপকারিতা ব্যাপক’ বলে জানান ইউনির্ভাসিটি অব মিশিগান হেলথ সিস্টেমের ড. আমির গাফেরি। তবে ইনি এই গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন না। তবে এসব সার্জারি তখনই ভালোভাবে কাজে লাগে যখন ডায়েট ও ব্যায়াম ঠিকমতো পালন করা হয়।

ড. আমির বলেন, এই গবেষণাটি বর্তমান সময়ের ওজন কমানোর সব সার্জারিকে উপস্থাপন করে না। ওজন কমানোর সার্জারি কেবল পদ্ধতি, সমাধান নয়। যদি সার্জারি করার পর বদভ্যাসগুলোতে আবার ফিরে গেলে কোনো লাভ হবে না। তাই সার্জারিকে সফল করার জন্য ভালো অভ্যাস তৈরি করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..