× Banner
সর্বশেষ
জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

এবার গাছ লাগাবে ড্রোন

admin
হালনাগাদ: সোমবার, ২৫ জুলাই, ২০১৬

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: প্রযুক্তির উন্নয়নে বিশ্বে প্রতিবছর কোটি কোটি গাছ কাটা হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থার (নাসা) বিজ্ঞানীরা জানাচ্ছেন, এবার হবে এর উল্টোটা৷ কারণ এবার থেকে প্রযুক্তিপণ্য ড্রোনের মাধ্যমে শুরু হতে চলেছে বৃক্ষরোপণ। এজন্য প্রয়োজনীয় প্রস্তুতিও নাকি শেষ হয়েছে।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের তথ্যমতে, বায়ো কার্বন ইঞ্জিনিয়ারিং নামের একটি সংস্থা এরইমধ্যে ড্রোনের মাধ্যমে বৃক্ষরোপণ শুরু করেছে। সংস্থাটির তথ্যমতে, প্রাথমিকভাবে ড্রোনের মাধ্যমে বছরে প্রায় ১০ লাখ গাছ লাগাতে পারবে তারা। একপর্যায়ে সংখ্যাটিকে বছরে এক কোটি করার ইচ্ছে সংস্থাটির।

নাসার তথ্যমতে, প্রতি বছর প্রাকৃতিক দাবানল অথবা বিভিন্ন মানবসৃষ্ট কারণে প্রায় ২৬ লাখ গাছ কমে যায়। কিন্তু রোপণ করা হয় মাত্র ১৫ লাখ।

কিন্তু এই পদ্ধতিতে আরো বেশি পরিমাণ গাছ লাগানো সম্ভব হবে বলে সংস্থাটির আশা। কারণ প্রচলিত পদ্ধতিতে গাছ লাগাতে যে সময় এবং পরিশ্রম লাগে এ ক্ষেত্রে সেই দুটোই কম হবে।
বায়ো কার্বন ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান নির্বাহী নাসার প্রাক্তন প্রকৌশলী লরেন ফ্লেচার  সংবাদমাধ্যমের কাছে এই অভিনব ড্রোনের কার্যপ্রণালী ব্যাখ্যা করেছেন।

দ্য ইনডিপেনডেন্টের কাছে দেওয়া তাঁর বক্তব্য অনুযায়ী, যে অঞ্চলে গাছগুলি পোঁতা হবে প্রথমে সেখান দিয়ে উড়ে যাবে ড্রোন। উড়ন্ত এই যানের প্রথম কাজ হবে, ওই অঞ্চলের মাটি পরীক্ষা করা এবং মাটির গুণাগুণ বিচার করা। পরবর্তী সময়ে মাটির দুই থেকে তিন মিটার উঁচু থেকে ড্রোনের মাধ্যমেই ছড়িয়ে দেওয়া হবে বীজ।

বায়ো কার্বন ইঞ্জিনিয়ারিং সংস্থাটির হিসাব এই পদ্ধতিতে দিনে প্রায় ৩৫ হাজার গাছ লাগানো সম্ভব হবে। এ ছাড়া গাছ লাগানোর খরচ কমে আসবে প্রায় ১৫ শতাংশ।


এ ক্যটাগরির আরো খবর..