বগুড়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ক্রেতা সেজে বিদেশি পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে বগুড়া শহরের তিনমাথা রেল গেট এলাকা থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ রোকন খান রাজিব (৩৩) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ী মো. রোকন খান রাজিব জেলার কাহালু থানার প্রতাপপুর গ্রামের আতাউর রহমান খানের ছেলে। জানা গেছে, ডিবি পুলিশের একটি দল ক্রেতা সেজে বিদেশি পিস্তল কিনতে রাজিবের সাথে যোগাযোগ করে। এর ফলে অস্ত্র ব্যবসায়ী রাজিব আমেরিকার তৈরি ৭ দশমিক ৬৫ বোরের একটি পিস্তল ও এক রাউন্ড গুলি ৬৫ হাজার টাকায় বিক্রি করতে রাজী হয় ।

এরই সুত্রধরে ১২ মার্চ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে শহরের তিনমাথা রেলগেট এলাকায় অবস্থান নেয় ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এস আই) সাইফুল ইসলামের নেতৃত্বে একটি দল। ওই স্থানের মিতালী হোটেলের সামনে রাজীব পিস্তল নিয়ে আসলে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তার কোমরে রাখা একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করে।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা(ডিবি)পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী বলেন, গ্রেফতারকৃত রাজিব অবৈধ অস্ত্র ব্যবসায়ী। অনেক দিন ধরে তাকে ধরার জন্য ফাঁদ পাতা হয়েছিল। অবশেষে তাকে অস্ত্রসহ ধরা সম্ভব হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।