× Banner
সর্বশেষ
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনাপোলের ক্রীড়াঙ্গন উন্নয়নে পৌর প্রশাসনের সহযোগিতার আশ্বাস বেনাপোলে ২০০ অসহায় পরিবারের মাঝে সবুরের ঈদ উপহার বিতরণ চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন – মোমিন মেহেদী বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক

পিআইডি

অস্ট্রেলিয়ায় জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন

Dutta
হালনাগাদ: রবিবার, ১৭ মার্চ, ২০২৪
অস্ট্রেলিয়ায় জাতীয় শিশু দিবস

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশন রচনা প্রতিযোগিতার আয়োজন করে। এতে সেদেশের রাজধানী ক্যানবেরাসহ বিভিন্ন রাজ্যের শিশু-কিশোররা অংশগ্রহণ করে। এছাড়া আজ বাংলাদেশ হাইকমিশনে শিশু-কিশোরদের অংশগ্রহণে  চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক  অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় শিশু-কিশোরদের নিয়ে কেক কাটেন এবং তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন হাইকমিশনার এম  আল্লামা সিদ্দিকী। এছাড়া বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং বঙ্গবন্ধুর জীবন ও দর্শনের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। এসময়  হাইকমিশনার এম  আল্লামা সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন  ও সংগ্রামের পরিণতি স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ। বঙ্গবন্ধু তাঁর সাহস ও দূরদর্শীতার মাধ্যমে সমগ্র জাতিকে সংগঠিত ও স্বাধীনতার জন্য প্রস্তুত করেন। প্রজন্ম থেকে প্রজন্মের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন বেঁচে থাকবে। বাংলাভাষা, সংস্কৃতি ও বাংলাদেশের জনগণের স্বার্থের বিষয়ে বঙ্গবন্ধু কখনও আপোষ করেননি। দেশে-বিদেশে শিশু-কিশোরদের মাঝে দেশের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে।

এছাড়া বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত ও বাংলাদেশের উত্তরোত্তর উন্নতি কামনা করে দোয়া ও মোনাজাত এবং নিজ নিজ ধর্মমতে মৌন প্রার্থনা করা হয়। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করা হয়। এর আগে হাইকমিশনার আল্লামা সিদ্দীকী জাতীয় পতাকা উত্তোলন করেন। এসব অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি, বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..