লালমনিরহাটে পরিচয়হীন এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

লালমনিরহাটে পরিচয়হীন এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

স্টার্ফ রিপোর্টার: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের (৬৩) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার দুপুর ২টার দিকে উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাশের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানান, বেলা ১২ দিকে হঠাৎ করে পুকুরে বৃদ্ধের লাশ ভেসে ওঠে। পরে এলাকাবাসী আদিতমারী থানায় পুলিশকে খবর দিলে দুপুর ২টার দিকে লাশটি উদ্ধার করেন। লাশটি পরানে ছিল কালো রঙের একটি চেক শার্ট।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত (ওসি) সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত ব্যক্তির লাশটি প্রায় ১০/১২ দিন আগের হবে। তবে তার পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে বলেও তিনি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।