বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতে যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতে যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতে যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা জারী করেছে ভারতীয় সরকার। আগামী ১ মাস বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে কোন বাংলাদেশী যাত্রী ভারতে প্রবেশ করতে পারবেনা বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

বিশ্বজুড়ে চরম আতঙ্ক ছড়ানো প্রাণঘাতী ভাইরাস করোনার সংক্রমণ ঠেকাতে ইতোমধ্যে ভারত সরকার আগামী একমাস ভারতীয় ভিসা প্রসেসিং বন্ধ করে দিয়েছে। এরি ধারাবাহিকতায় স্থলবন্দর দিয়ে করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে ভারতীয় ভিসা স্থগিতের খবর ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয় পরে পাসপোর্টধারী যাত্রীরা। শুক্রবার (১৩ মার্চ) বিকেল পাঁচটার পর থেকে আর কোনো বাংলাদেশি পাসপোর্টধারী ভারতে যেতে পারছেনা।

আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানা গেছে। তবে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকরা ও ভারতে অস্থানরত বাংলাদেশি নাগরিকরা এই সময়ের মধ্যে এই স্থলবন্দর দিয়ে নিজ নিজ দেশে ফিরতে পারবেন। বন্দর সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ মার্চ ) বিকেল ৫ টার পর থেকে আর কোন বাংলাদেশি পাসপোর্টধারী ভারতে প্রবেশ করতে পারবে না।

বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশ পরিদর্শক মো: মোকছেদ আলী জানান, শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত উভয় দেশের যাত্রীদের পারা-পার করা হবে। শনিবার (১৪ মার্চ) থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতের যাত্রী পারাপার বন্ধ থাকবে।

বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা জানান, শুনেছি ভারতীয় কর্তৃপক্ষ যাত্রী পারাপার বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। এটি যদি হয়ে থাকে তাহলে তা আমদানি-রপ্তানির ক্ষেত্রে প্রভাব পড়বে। যদিও এই বন্দর দিয়ে খাদ্য-শস্য আমদানি হয় না। মুলত পাথর আমদানি করা হয়, তবুও প্রভাব পড়বে। এমনিতেই এই বন্দর দিয়ে যাত্রী পারাপার কমে গেছে। যদি বন্দর বন্ধ হয় তাহলে ব্যবসায় প্রভাব পড়ার পাশাপাশি সরকার অনেকটা রাজস্ব হারাবে বলে মনে করছি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।