× Banner
সর্বশেষ
দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে – সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষা মন্ত্রীর বাস ভাড়া বাড়লো সরকার; প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা

অযথা বাস, ট্রাক রেখে যানজট সৃষ্টিকারী গাড়ীর গাড়ীর লাইসেন্স জব্দ

Kishori
হালনাগাদ: সোমবার, ১১ মার্চ, ২০১৯

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহ কালীগঞ্জে মহাসড়কের উপর অযথা বাস, ট্রাক রেখে যানজট সৃষ্টিকারী গাড়ীর লাইসেন্স জব্দ করা সহ প্রয়োজনে তার বিরুদ্ধে বিআরটিকে ব্যাবস্থা নেওয়া হবে। সোমবার সকালে কালীগঞ্জ উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভাতে মহাসড়কে দূর্ঘটনা প্রতিরোধ ও যানজট নিরসনে এই সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাব করা হয়েছে। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহার সভাপতিত্বে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্টিত সভাতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির সিদ্দিকী ঠান্ডু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি জাকির হোসেন, কালীগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী, উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান শাহানাজ পারভীন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হুসায়েন শাফায়েত।

সভার শুরুতেই ইউএনও সূবর্ণা রানী সাহা কালীগঞ্জ থানা পুলিশের কর্মকান্ডে ভূসয়ি প্রসংশা ও বর্তমান আইনশৃংখলা পরিস্থিতি সন্তোষজনক বলে উল্লেখ করেন। তিনি জানান, আগামী ২৪ মার্চ কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনটি শান্তিপূণ পরিবেশে সম্পন্ন করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়াও জনসাধারনের নিরাপদ চলাচলের জন্য সড়কে অযথা দাড়িয়ে থাকা ট্রাক বাসের বিরুদ্ধে নতুন পন্থায় ব্যাবস্থা ও বাল্য বিয়ে বন্ধ সহ বিভিন্ন সামাজিক উন্নয়নে আরো পদক্ষেপ গ্রহন করবেন বলে জানান।

সভায় উপস্থিতদের সদস্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ^াস, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সমকাল প্রতিনিধি জামির হোসেন, কালীগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের ভারপ্রাপ্ত ষ্টেশন কর্মকর্তা সামসুর রহমান, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ছানা, একরামুল হক সংগ্রাম, আবুল কালাম আজাদ, নাছির চৌধুরী ও ইলিয়াস রহমান মিঠু প্রমুখ। সভাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধান, গনমাধ্যম কর্র্মী ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..